Skip to content
23 September 202611 Rabi' al-Thani 1448 AHSehri 4:39 AMSunrise 5:47 AMDhuhr 11:51 AMIftar 6:10 PMTahajjud 1:10 AM(Bangladesh time)

২৭. সীমান্তরক্ষী ও মুজাহিদদের জন্য পঠিত দোয়া

সহিফা সাজ্জাদিয়ার ২৭তম দোয়াটি "দুয়া আহলুত সুগুর" বা সীমান্তরক্ষীদের দোয়া নামে সুপরিচিত। এতে ইমাম জয়নুল আবেদীন (আঃ) ইসলামী ভূখণ্ডের সীমান্তরক্ষী, সৈনিক ও মুজাহিদদের নিরাপত্তা, মনোবল, বিজয়, ঈমানি দৃঢ়তা এবং শৃঙ্খলার জন্য প্রার্থনা করেছেন। একইসাথে শত্রুপক্ষের চক্রান্ত নস্যাৎ করা, সামাজিক নিরাপত্তা বিধান এবং বিশ্বজুড়ে শান্তিময় উপাসনার পরিবেশ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে আর্জি জানিয়েছেন।

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রহমানির রহীম

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।

bis-mil-lahir-rahmamnir-rahim

In the Name of Allah, the All-merciful, the All-compassionate

أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ،

আল্লা-হুম্মা সল্লি 'আলা- মুহাম্মা দিন ওয়া আ-লিহ

হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করুন,

al-laahum-ma s'al-li a'laa muh'am-madiw-wa aaalih

O God, bless Muhammad and his Household,

وَحَصِّنْ ثُغُورَ الْمُسْلِمِينَ بِعِزَّتِكَ،

ওয়া হাসসিন সুগূরাল-মুসলিমীনা বি-'ইয্যাতিক

এবং আপনার মর্যাদার দ্বারা মুসলমানদের সীমান্তসমূহকে সুরক্ষিত করুন,

wa h'as'-s'in thughooral-mus-limeena bii'z-zatik

fortify the frontiers of the Muslims through Your might,

وَأَيِّدْ حُمَاتَهَا بِقُوَّتِكَ،

ওয়া আইয়িদ হুমা-তাহা- বি-ক্বুউওয়াতিক

আপনার শক্তির মাধ্যমে তার রক্ষকদের সাহায্য করুন,

wa ay-yid h'umaatahaa biqoo-watik

support their defenders through Your strength,

وَأَسْبِغْ عَطَايَاهُمْ مِنْ جِدَتِكَ.

ওয়া আসবিগ 'আত্বা-ইয়াহুম মিন জিদাাতিক

এবং আপনার প্রাচুর্য থেকে তাদের প্রচুর অনুগ্রহ প্রদান করুন!

wa as-bigh a't'aayaahum min jidatik

and lavish upon them gifts through Your wealth!

أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ،

আল্লা-হুম্মা সল্লি 'আলা- মুহাম্মা দিন ওয়া আ-লিহ

হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করুন,

al-laahum-ma s'al-li a'laa muh'am-madiw-wa aaalih

O God, bless Muhammad and his Household,

وَكَثِّرْ عِدَّتَهُمْ، وَاشْحَذْ أَسْلِحَتَهُمْ،

ওয়া কাছছির 'ইদ্দাতাহুম ওয়াশ-হাজ আসলিহাতাহুম

তাদের সংখ্যা বৃদ্ধি করুন, তাদের অস্ত্রসমূহ ধারালো করুন,

wa kath-thir i'd-datahum- wash-h'ad' as-lih'atahum

increase their number, hone their weapons,

وَاحْرُسْ حَوْزَتَهُمْ، وَامْنَعْ حَوْمَتَهُمْ،

ওয়াহরুস হাওযাতাহুম ওয়ামনা' হাওমাতাহুম

তাদের ভূখণ্ড রক্ষা করুন, তাদের এলাকাকে সুরক্ষিত রাখুন,

wah'-rus h'aw-zatahum wam-naa' h'aw-matahum

guard their territory, defend their midst,

وَأَلِّفْ جَمْعَهُمْ، وَدَبِّرْ أَمْرَهُمْ،

ওয়া আল্লিফ জাম'আহুম ওয়া দাব্বির আমরাহুম

তাদের দলকে ঐক্যবদ্ধ করুন, তাদের বিষয়াদি সুষ্ঠুভাবে পরিচালনা করুন,

wa al-lif jam-a'hum- wa dab-bir am-rahum

unite their throng, arrange their affair,

وَوَاتِرْ بَيْنَ مِيَرِهِمْ، وَتَوَحَّدْ بِكِفَايَةِ مَؤَنِهِمْ،

ওয়া ওয়া-তির বাইনা মীয়ারিহিম ওয়া তাওয়াহহাদ বি-কিফা-য়াতি মু'আনিহিম

তাদের কাছে নিরবচ্ছিন্নভাবে রসদ পাঠানোর ব্যবস্থা করুন এবং তাদের প্রয়োজনের দায়িত্ব একা গ্রহণ করুন,

wa waatir bay-na meearihim- wa tawah'-h'ad bikifaayati moo-anihim

send them supplies in a steady string, undertake Yourself to suffice them with provisions,

وَاعْضُدْهُمْ بِالنَّصْرِ، وَأَعْنِهُمْ بِالصَّبْرِ،

ওয়া'দুদে হুম বিন-নসরি ওয়া আ'ইনহুম বিস-সবর

বিজয়ের মাধ্যমে তাদের শক্তিশালী করুন এবং ধৈর্যের দ্বারা তাদের সাহায্য করুন,

waa'-z''ud-hum bin-nas'-r wa ai'n-hum bis'-s'ab-r

support them with victory, help them with patience,

وَالْطُفْ لَهُمْ فِي الْمَكْرِ.

ওয়ালতুফ লাহুম ফিল-মাকর

এবং শত্রুর কৌশল মোকাবেলায় তাদের বুদ্ধিমত্তা ও সূক্ষ্ম কৌশল দান করুন!

wal-t'uf lahum fil-mak-r

and give them subtlety in guile!

أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ،

আল্লা-হুম্মা সল্লি 'আলা- মুহাম্মা দিন ওয়া আ-লিহ

হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করুন,

al-laahum-ma s'al-li a'laa muh'am-madiw-wa aaalih

O God, bless Muhammad and his Household,

وَعَرِّفْهُمْ مَا يَجْهَلُونَ،

ওয়া 'আররিফহুম মা- ইয়াজহালূন

যা তারা জানে না সে বিষয়ে তাদের জ্ঞান দিন,

wa a'r-rif-hum maa yaj-haloon

give them the knowledge of that of which they are ignorant,

وَعَلِّمْهُمْ مَا لاَ يَعْلَمُونَ،

ওয়া 'আল্লিমহুম মা- লা- ইয়া'লামূন

যা তারা বুঝে না তা তাদের শিক্ষা দিন,

wa a'l-lim-hum maa laa yaa'-lamoon

teach them what they do not know,

وَبَصِّرْهُمْ مَا لاَ يُبْصِرُونَ

ওয়া বসসিরহুম মা- লা- ইউবসিরূন

এবং যা তারা দেখতে পায় না তা তাদের দেখিয়ে দিন!

wa bas'-s'ir-hum maa laa yub-s'iroon

and show them what they do not see!

أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِهِ،

আল্লা-হুম্মা সল্লি 'আলা- মুহাম্মা দিন ওয়া আ-লিহ

হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবারের ওপর রহমত বর্ষণ করুন,

al-laahum-ma s'al-li a'laa muh'am-madiw-wa aaalih

O God, bless Muhammad and his Household,

وَأَنْسِهِمْ عِنْدَ لِقَآئِهِمُ الْعَدُوَّ

ওয়া আনসিহিম 'ইনদা লিক্বা-ইহিমুল-'আদুউওয়া

শত্রুর মুখোমুখি হওয়ার সময় তাদের ভুলিয়ে দিন,

wa ansihim i'nda liqaaa-ihimul-a'doo-wa

make them forget when they meet the enemy

ذِكْرَ دُنْيَاهُمُ الْخَدَّاعَةِ الْغَرُورِ،

জিকরা দুনইয়াহুমুল-খদ্দ-আতির-গারূর

এই প্রবঞ্চনাময় ও ধোঁকাবাজ দুনিয়ার কথা,

d'ik-ra dunyaahumul-khad-daaa'til-gharoor

to remember this cheating and delusive world of theirs,

وَامْحُ عَنْ قُلُوبِهِمْ خَطَرَاتِ الْمَالِ الْفَتُونِ،

ওয়ামহু 'আন ক্বুলূবিহিম খত্বরা-তিল-মা-লিল-ফাতূন

এবং তাদের অন্তর থেকে লোভনীয় সম্পদের চিন্তা মুছে দিন,

wam-hoo a'n quloobihim khat'araatil-maalil-fatoon

erase from their hearts the thought of enchanting possessions,

وَاجْعَلِ الْجَنَّةَ نَصْبَ أَعْيُنِهِمْ وَلَوِّحْ مِنْهَا لأِبْصَارِهِمْ

ওয়াজ'আলিল-জান্নাতা নসবা আ'ইউনিহিম ওয়া লাউউিহ মিনহা- লি-আবসরিহিম

জান্নাতকে তাদের চোখের সামনে স্থাপন করুন এবং তাদের দৃষ্টির সামনে তা উন্মোচিত করুন,

waj-a'lil-jan-nata nas'-ba aa'-yunihim- wa law-wih' min-haa liab-s'aarihim

place the Garden before their eyes, and display to their sight that part of it

مَا أَعْدَدْتَ فِيهَا مِنْ مَسَاكِنِ الْخُلْدِ وَمَنَازِلِ الْكَرَامَةِ

মা- আ'দাত্ত্বা ফীহা- মিন মাসা-কিনিল-খুলদি ওয়া মানা-যিলিল-কারা-মাহ

যা আপনি তাদের জন্য তৈরি করেছেন—অনন্তকালের বাসস্থান ও সম্মানের মর্যাদা,

maaa aa'-dat-ta feehaa min- masaakinil-khul-d wa manaazilil-karaamah

which You hast prepared for them - the homes of everlastingness and mansions of honour,

وَالْحُورِ الْحِسَانِ وَالأَنْهَارِ الْمُطَّرِدَةِ بِأَنْوَاعِ الأَشْرِبَـةِ ،

ওয়াল-হূরিল-হি সা-নি ওয়াল-আনহা-রিল-মুতত্বরিদাতি বি-আনওয়া-'ইল-আশরিবাহ

মনোহর হুর এবং রকমারি পানীয় প্রবাহিত নদীসমূহ,

wal-h'ooril-h'isaan wal-an-haaril-mut'-t'aridati binwaai'l-ash-ribah

the beautiful houris, the rivers gushing forth with all sorts of drinks,

وَالأَشْجَارِ الْمُتَدَلِّيَةِ بِصُنُوفِ الثَّمَرِ،

ওয়াল-আশজা-রিল-মুতাদাল্লিয়াতি বি-সুনূফিছ-ছামার

বিভিন্ন ফলফলাদিতে নুয়ে পড়া বৃক্ষরাজি—

wal-ash-jaaril-mutadal-leeati bis'unoofith-thamar

the trees hanging, low with all kinds of fruits -

حَتَّى لاَ يَهُمَّ أَحَدٌ مِنْهُمْ بِالأدْبَارِ،

হাত্তা- লা- ইয়াহুম্মা আহাদুম-মিনহুম বিল-ইদবা-র

যাতে তাদের কেউ পিছপা হওয়ার কথা না ভাবে,

h'at-taa laa yahum-ma ah'adum-min-hum bil-id-baar

lest any of them think of turning his back

وَلا يُحَدِّثَ نَفْسَهُ عَنْ قِرْنِهِ بِفِرَار.

ওয়া লা- ইউহাদ্দিছা নাফসাহূ 'আন ক্বিরনিহী বি-ফিরা-র

অথবা শত্রুর সামনে থেকে পালানোর চিন্তা মনে না আনে!

wa laa yuh'ad-ditha naf-sahoo a'n qir-nihee bifraar

or suggest to himself to flee his opponent!

أَللَّهُمَّ افْلُلْ بِذَلِـكَ عَدُوَّهُمْ،

আল্লা-হুম্মা আফলুল বি-যা-লিকা 'আদুউওয়াহুম

হে আল্লাহ! এর মাধ্যমে তাদের শত্রুদের পরাজিত করুন,

al-laahum-ma af-lul bid'alika a'doo-wahum

O God, defeat their enemy through that,

وَاقْلِمْ عَنْهُمْ أَظْفَارَهُمْ، وَفَرِّقْ بَيْنَهُمْ وَبَيْنَ أَسْلِحَتِهِمْ ،

ওয়া আক্বলিম 'আনহুম অজফা-রাহুম ওয়া ফাররিক্ব বাইনাহুম ওয়া বাইনা আসলিহাতিহিম

তাদের হাত নিষ্ক্রিয় করে দিন, তাদের অস্ত্র থেকে তাদের বিচ্ছিন্ন করুন,

wa aq-lim a'n-hum az'-faarahum- wa far-riq bay-nahum wabay-na as-lih'atihim

trim their nails from them, separate them from their weapons,

وَاخْلَعْ وَثَائِقَ أَفْئِدَتِهِمْ، وَبَاعِدْ بَيْنَهُمْ وَبَيْنَ أَزْوِدَتِهِمْ،

ওয়াক্বলা' ওয়াছা-ইক্বা আফইদাতিহিম ওয়া বা-'ইদ বাইনাহুম ওয়া বাইনা আযবিদঅতিহিম

তাদের অন্তরের দৃঢ়তা কেড়ে নিন, তাদের রসদপত্র থেকে তাদের দূরে রাখুন,

wakh-laa' wathaaa-iqa af-idatihim- wa baai'd bay-nahum wabay-na az-widatihim

pull out the firm ties from their hearts, keep them far away from their stores,

وَحَيِّرْهُمْ فِي سُبُلِهِمْ، وَضَلِّلْهُمْ عَنْ وَجْهِهِمْ،

ওয়া হায়্যিরহুম ফী সুবুলিহিম ওয়া দললিলহুম 'আন ওয়াজহিহিম

তাদের পথ হারিয়ে বিভ্রান্ত করুন, তাদের দিকভ্রান্ত করুন,

wa h'ay-yir-hum fee subulihim- wa z''al-lil-hum a'w-waj-hihim

bewilder them in their roads, turn them astray from their direction,

وَاقْـطَعْ عَنْهُمُ الْمَدَدَ وَانْقُصْ مِنْهُمُ الْعَدَدَ،

ওয়াক্বত্বা' 'আনহুমুল-মাদাদ ওয়ানক্বুস মিনহুমুল-'আদাদ

তাদের সাহায্য-রসদ বিচ্ছিন্ন করুন, তাদের সংখ্যা কমিয়ে দিন,

waq-t'aa' a'n-humul-madad wanqus' min-humul-a'dad

cut off reinforcements from them, chop them down in numbers,

وَامْلاْ أَفْئِدَتَهُمُ الرُّعْبَ، وَاقْبِضْ أَيْـدِيَهُمْ عَنِ البَسْطِ،

ওয়ামলা আফইদাতাহুমুর-রু'বা ওয়াক্ববিজ আই দিয়াহুম 'আনিল-বাসত্ব

তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিন, তাদের হাত সংকুচিত করে রাখুন,

wam-laa af-idatahumur-rua'-b waq-biz'' ay-deeahum a'nil-bas-t'

fill their hearts with terror, hold back their hands from stretching forth,

وَاخْـزِمْ أَلْسِنَتَهُمْ عَنِ النُّطْقِ،

ওয়াকযিম আলসিনাতাহুম 'আনিন-নুত্বক্ব

তাদের জবান রুদ্ধ করে দিন,

wakh-zim al-sinatahum a'nin-nut'-q

tie back their tongues from speaking,

وَشَرِّدْ بهِمْ مَنْ خَلْفَهُمْ، وَنَكِّلْ بِهِمْ مَنْ وَرَاءَهُمْ،

ওয়া শররিদ বিহিম মান খালফাহুম ওয়া নাক্কিল বিহিম মাও-ওয়ারা-আহুম

তাদের পেছনের লোকদের ছত্রভঙ্গ করে দিন, তাদের অন্যদের জন্য শিক্ষণীয় করুন,

wa shar-rid bihim man khal-fahum- wa nak-kil bihim maw-waraaa-ahum

"scatter by them the ones behind them" (8:57), make them a lesson for those beyond them,

وَاقْـطَعْ بِخِزْيِهِمْ أَطْمَـاعَ مَنْ بَعْدَهُمْ.

ওয়াক্বত্বা' বি-খিজয়িহিম আত্বমা-'আ মাম বা'দাহুম

এবং তাদের লাঞ্ছনার মাধ্যমে পরবর্তী শত্রুদের আশায় ছাই ঢেলে দিন!

waq-t'aa' bikhiz-yihim at'-maaa' mam-baa'-dahum

and through their degradation cut off the hopes of those who come after them!

أَللَّهُمَّ عَقِّمْ أَرْحَامَ نِسَائِهِمْ،

আল্লা-হুম্মা আক্বক্বিম আরহা-মা নিসা-ইহিম

হে আল্লাহ! তাদের নারীদের গর্ভ বন্ধ্যা করে দিন,

al-laahum-ma a'q-qim ar-h'aama nisaaa-ihim

O God, make the wombs of their women barren

وَيَبِّسْ أَصْلاَبَ رِجَالِهِمْ،

ওয়া ইয়াব্বিস আসলা-বা রিজা-লিহিম

তাদের পুরুষদের বংশবৃদ্ধি বন্ধ করুন,

wa yab-bis as'-laaba rijaalihim

dry up the loins of their men,

وَاقْطَعْ نَسْلَ دَوَابِّهِمْ وَأَنْعَامِهِمْ،

ওয়াক্বত্বা' নাসলা দাওয়াববিহিম ওয়ান'আ-মিহিম

তাদের গবাদিপশু ও বাহনের বংশবৃদ্ধি রোধ করুন,

waq-t'aa' nas-la dawaaab-bihim wan-a'amihim

cut off the breeding of their mounts and their cattle,

لاَ تَأذَنْ لِسَمَائِهِمْ فِي قَطْر وَلاَ لارْضِهِمْ فِي نَبَات.

লা- তা'জাল লি-সামা-ইহিম ফী ক্বত্বরিন ওয়া লা- লি-আরদ্বিহিম ফী নাবা-ত

তাদের আকাশে বৃষ্টি হতে দেবেন না এবং জমিনে ফসল ফলাতে দেবেন না!

laa taa-d'al-lisamaaa-ihim fee qat'-r wa laa liar-z''ihim fee nabaat

and permit not their sky to rain or their earth to grow!

أَللَّهُمَّ وَقَوِّ بِذَلِكَ مِحَالَّ أَهْلِ الإسْلاَمِ ،

আল্লা-হুম্মা ওয়া ক্বউউই বি-যা-লিকা মিহা-ল আহলিল-ইসলাম

হে আল্লাহ! এর মাধ্যমে ইসলামপন্থীদের শক্তি বাড়িয়ে দিন,

al-laahum-ma wa qaw-wi bid'alika mih'aala ah-lil-is-laam

O God, through that strengthen the prowess of the People of Islam,

وَحَصِّنْ بِهِ دِيَارَهُمْ ، وَثَمِّرْ بِـهِ أَمْوَالَهُمْ ،

ওয়া হাসসিন বিহী দিয়া-রাহুম ওয়া ছামমির বিহী আমওয়া-লাহুম

তাদের শহরসমূহ সুরক্ষিত করুন, তাদের ধন-সম্পদ বৃদ্ধি করুন,

wa h'as'-s'im-bihee deeaarahum- wa tham-mir biheee am-waalahum

fortify their cities, increase their properties,

وَفَرِّغْهُمْ عَنْ مُحَارَبَتِهِمْ لِعِبَادَتِكَ وَعَنْ مُنَابَذَتِهِمْ للْخَلْوَةِ بِكَ،

ওয়া ফাররিগহুম 'আন মুহা-রাবাতিহিম লি-'ইবা-দাতিকা ওয়া 'আন মুনা-বাযাতিহিম লিল-খালওয়াতি বিক

তাদের যুদ্ধ থেকে অবসর দিন যেন তারা আপনার ইবাদত ও আপনার সাথে নির্জন সাধনায় নিমগ্ন হতে পারে,

wa far-righ-hum a'm-muh'aarabatihim lii'baadatika wa a'm-munaabad'atihim lil-khal-wati bika

give them ease from their fighting to worship You and from their warfare to be alone with You,

حَتَّى لا يُعْبَدَ فِي بِقَاعِ الارْضِ غَيْرُكَ

হাত্তা- লা- ইউ'বাদা ফী বিক্বা-'ইল-আরদ্বি গাইরুক

যাতে পৃথিবীর কোনো অঞ্চলে আপনি ছাড়া অন্য কারো ইবাদত করা না হয়,

h'at-taa laa yua'-bada fee biqaai'l-ar-z''i ghay-ruk

so that none will be worshipped in the regions of the earth but You

وَلاَ تُعَفَّرَ لاَِحَد مِنْهُمْ جَبْهَةٌ دُونَكَ.

ওয়া লা- তু'আফফারা লি-আহাদিম মিনহুম জাবহাতুন দূনাক

এবং আপনি ছাড়া আর কারো সামনে যেন কারো কপাল ধুলোয় না লুটোয়!

wa laa tua'f-fara liah'adim-min-hum jab-hatun doonak

and no forehead of theirs may be rubbed in dust for less than You!

أَللَّهُمَّ اغزُ بِكُلِّ نَـاحِيَـة مِنَ الْمُسْلِمِينَ

আল্লা-হুম্মাগঝু বি-কুল্লি না-হিয়াতিম মিনাল-মুসলিমীন

হে আল্লাহ! প্রতি অঞ্চলের মুসলমানদের অভিযানে পাঠান,

al-laahum-ma gh-zu bikul-li naah'eeatim-minal-mus-limeena

O God, send out the Muslims of every region on raids

عَلَى مَنْ بِـإزَائِهِمْ مِنَ الْمُشْرِكِينَ،

'আলা- মাম বি-ইযা-ইহিম মিনাল-মুশরিকীন

তাদের মুখোমুখি হওয়া মুশরিকদের বিরুদ্ধে!

a'laa mam-biizaaa-ihim minal-mush-rikeen

against the idolaters who face them!

وَأَمْدِدْهُمْ بِمَلائِكَة مِنْ عِنْدِكَ مُرْدِفِينَ

ওয়া আমদিদহুম বি-মালা-ইকাতিম মিন 'ইনদিকা মুরদিফীন

আপনার পক্ষ থেকে একের পর এক ফেরেশতা দ্বারা তাদের শক্তি বৃদ্ধি করুন,

wa am-did-hum bimalaaa-ikatim-min i'ndika mur-difeen

Reinforce them with angels in ranks from You,

حَتَّى يَكْشِفُـوهُمْ إلَى مُنْقَطَعِ التُّـرابِ قَتْـلاً فِي أَرْضِكَ

হাত্তা- ইয়াকশিফূহুম ইলা- মুনক্বাত্বা'ইত-তুরা-বি ক্বাতলান ফী আরদ্বিক

যতক্ষণ না মুশরিকরা পরাজিত হয়ে আপনার জমিনের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়, নিহত হয়

h'at-taa yak-shifoohum ilaa munqat'ai't-turaabi qat-lan feee ar-z''ika

till the idolaters are routed by them to the end of the land, slain in Your earth

وَأَسْراً أَوْ يُقِرُّوا بِأَنَّكَ أَنْتَ اللهُ الَّذِي لاَ إلهَ إلاَّ أَنْتَ

ওয়া আসরান আও ইউক্বিররূ বি-আন্নাকা আন্তাল্লা-হুল্লাযী লা- ইলা-হা ইল্লা- আন্ত

অথবা বন্দী হয়, অথবা স্বীকার করে যে আপনিই একমাত্র আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই,

wa as-raa aw yuqir-roo bin-naka antal-laahool-lad'ee laaa ilaha il-laaa ant

or taken captive, or till they admit that You art God, other than whom there is no god,

وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ.

ওয়াহদাকা লা- শারীকা লাক

আপনি একক, আপনার কোনো শরিক নেই!

wah'-daka laa shareeka lak

You alone, who hast no associate!

أَللَّهُمَّ وَاعْمُمْ بِذَلِكَ أَعْدَاءَكَ فِي أَقْطَارِ الْبِلاَدِ

আল্লা-হুম্মা ওয়া'মুম বি-যা-লিকা আ'দা-আকা ফী আক্বত্বা-রিল-বিলা-দ

হে আল্লাহ! বিশ্বের বিভিন্ন প্রান্তের সকল শত্রুকে এর অন্তর্ভুক্ত করুন—

al-laahum-ma waa'-mum bid'alika aa'-daaa-aka feee aq-t'aaril-bilaadi

O God, include in this Your enemies in the regions of the lands,

مِنَ الْهِنْدِ وَالرُّومِ وَالتُّـرْكِ وَالْخَزَرِ وَالْحَبَشِ

মিনাল-হিনদি ওয়ার-রূমি ওয়াত-তুর্কি ওয়াল-খযারি ওয়াল-হাবাশ

ভারত, রোম, তুর্ক, খাজার ও হাবশার অধিবাসীদের,

minal-hindi war-roomi wat-tur-ki wal-khazari wal-h'abashi

the Indians, the Byzantines, the Turks, the Khazars, the Abyssinians,

وَالنُّـوبَةِ وَالـزَّنْج والسَّقَالِبَةِ وَالدَّيَالِمَةِ

ওয়ান-নূবাতি ওয়াজ-জানজি ওয়াস-সাক্বা-লিবাতি ওয়াদ-দাইয়া-লিমা

নুবা, জানজ, স্লাভ ও দাইলামের জাতিসমূহকে,

wan-noobati waz-zanji was-saqaalibati wad-deeaalimati

the Nubians, the Zanjis, the Slavs, the Daylamites,

وَسَائِرِ أُمَمِ الشِّرْكِ الَّذِي تَخْفَى أَسْمَاؤُهُمْ وَصِفاتُهُمْ،

ওয়া সা-ইরি উমামিশ-শিরকিল্লাযী তাখফা- আসমা-উহুম ওয়া সিফা-তুহুম

এবং অন্যান্য মুশরিক জাতি, যাদের নাম ও পরিচয় অজানা,

wa saaa-iri umamish-shir-kil-lad'eena takh-faaa as-maaa-uhum wa s'ifaatuhum

and the rest of the idol-worshipping nations, those whose names and attributes are concealed,

وَقَدْ أَحْصَيْتَهُمْ بِمَعْرِفَتِكَ، وَأَشْرَفْتَ عَلَيْهِمْ بِقُدْرَتِكَ.

ওয়া ক্বাদ এহসাইতাহুম বি-মা'রিফাতিক ওয়া আশরাফতা 'আলাইহিম বি-ক্বুদরাতিক

কিন্তু যাদের কথা আপনার জ্ঞানের পরিধিতে আছে এবং শক্তির দ্বারা আপনি যাদের প্রত্যক্ষ করছেন!

wa qad ah'-s'ay-tahum bimaa'-rifatik wa ash-raf-ta a'lay-him biqud-ratik

but whom You countest in Your cognizance and overseest through Your power!

أَللَّهُمَّ اشْغَلِ الْمُشْرِكِينَ بِالمُشْرِكِينَ عَنْ تَنَاوُلِ أَطْرَافِ الْمُسْلِمِينَ،

আল্লা-হুম্মাশগালিল-মুশরিকীনা বিল-মুশরিকীনা 'আন তানা-উলি আত্বরা-ফিল-মুসলিমীন

হে আল্লাহ! মুশরিকদের নিজেদের মধ্যেই ব্যস্ত রেখে মুসলমানদের সীমান্তে আঘাত করা থেকে তাদের বিরত রাখুন,

al-laahum-ma ash-ghalil-mush-rikeena bil-mush-rikeena a'n tanaawli at'-raafil-muslimeen

O God, distract the idolaters from reaching for the borders of the Muslims through the idolaters,

وَخُذْهُمْ بِـالنَّقْصِ عَنْ تَنَقُّصِهِمْ،

ওয়া খুজহুম বিন-নাক্বসি 'আন তানাক্ব কুসিহিম

নিজেদের ধ্বংসের মাধ্যমে তাদের মুসলমানদের ক্ষতি করা থেকে রোধ করুন,

wa khud'-hum bin-naq-s'i a'n tanaq-qus'ihim

bar them from cutting them down through being cut down,

وَثَبِّطْهُمْ بِـالْفُـرْقَـةِ عَنِ الاحْتِشَادِ عَلَيْهِمْ.

ওয়া ছাববিতহুম বিল-ফুরক্বাতি 'আনিল-ইহতিশা-দি 'আলাইহিম

তাদের মধ্যে গৃহবিবাদ সৃষ্টি করে মুসলমানদের বিরুদ্ধে তাদের একত্রিত হওয়া পণ্ড করে দিন!

wa thab-bit'-hum bil-fur-qati a'nilih'-tishaadi a'lay-him

and hold them back from massing together against them through dissension!

أَللَّهُمَّ أَخْلِ قُلُوبَهُمْ مِنَ الأَمَنَـةِ

আল্লা-হুম্মা আক্বলি ক্বুলূবাহুম মিনাল-আমানাহ

হে আল্লাহ! তাদের অন্তরকে নিরাপত্তাহীন করে দিন,

al-laahum-ma akh-li quloobahum minal-amanati

O God, empty their hearts of security

وَأَبْدَانَهُمْ مِنَ الْقُوَّةِ وَأَذْهِلْ قُلُوبَهُمْ عَنِ الاحْتِيَالِ

ওয়া আবদা-নাহুম মিনাল-ক্বুউওয়াহ ওয়া আজহিল ক্বুলূবাহুম 'আনিল-ইহতিয়াল

তাদের শরীরকে দুর্বল করুন, তাদের চক্রান্ত করার চিন্তা ভণ্ডুল করে দিন,

wa ab-daanahum mina alqoo-wah wa ad'-hil quloobahum a'nilih'-teeaal

and their bodies of strength, distract their hearts from thinking of stratagems,

وَأَوْهِنْ أَرْكَانَهُمْ عَنْ مُنَازَلَةِ الرِّجَالِ

ওয়া আওহিন আরকা-নাহুম 'আন মুনা-যালাতির-রিজাল

যোদ্ধাদের সাথে লড়ার মতো শক্তি তাদের অঙ্গপ্রত্যঙ্গে না রাখুন,

wa aw-hin ar-kaanahum a'm-munaazalatir-rijaal

make their limbs too feeble for clashing with men,

وَجَبِّنْهُمْ عَنْ مُقَارَعَةِ الأَبْطَالِ،

ওয়া জাববিনহুম 'আন মুক্বা-রা'আতিল-আবত্বাল

বীরদের সাথে প্রতিযোগিতা করতে তাদের ভীতু করে দিন,

wa jab-bin-hum a'm-muqaaraa'til-ab-t'aal

make them too cowardly for contending with champions,

وَابْعَثْ عَلَيْهِمْ جُنْداً مِنْ مَلاَئِكَتِكَ

ওয়াব'আছ 'আলাইহিম জুনদাম মিন মালা-ইকাতিক

তাদের ওপর ফেরেশতাদের এক বাহিনীকে পাঠিয়ে দিন,

wab-a'th a'lay-him jundam-mim-malaaa-ikatika

send against them a troop of Your angels

بِبَأس مِنْ بَأْسِكَ كَفِعْلِكَ يَوْمَ بَدْر

বি-বা'সিম মিন বা'সিকা কা-ফি'লিকা ইয়াওমা বদর

আপনার কঠোর শাস্তিসহ, যেমনটা করেছিলেন বদরের দিনে,

bibaa-sim-mim-baa-sika kafia'-lika yaw-ma bad-r

with some of Your severity as You didst on the Day of Badr,

تَقْطَعُ بِهِ دَابِرَهُمْ وَتَحْصُدُ بِهِ شَوْكَتَهُمْ،

তাক্বত্বা' বিহী দা-বিরাহুম ওয়া তাহসুদু বিহী শাওকাতাহুম

যাতে এর মাধ্যমে আপনি তাদের মূল উৎপাটন করেন, তাদের অহংকার চূর্ণ করেন,

taq-t'au' bihee daabirahum- wa tah'-s'udu bihee shaw-katahum

so that through it You mayest cut off their roots, harvest their thorns,

وَتُفَرِّقُ بهِ عَدَدَهُمْ.

ওয়া তুফাররিক্বু বিহী 'আদাদাহুম

এবং তাদের সংখ্যা ছত্রভঙ্গ করে দেন!

wa tufar-riqu bihee a'dadahum

and disperse their number!

اللَّهُمَّ وَامْزُجْ مِيَاهَهُمْ بِالْوَبَاءِ وَأطْعِمَتَهُمْ بِالأَدْوَاءِ

আল্লা-হুম্মামঝুজ মিয়া-আহুম বিল-ওয়াবা-ই ওয়া আত্ব'ইমাতাহুম বিল-আদওয়া-ই

হে আল্লাহ! তাদের পানি মহামারীতে এবং খাবার রোগে বিষাক্ত করে দিন,

al-laahum-ma wam-zuj meeaahahum bil-wabaaa-i wa at'-i'matahum bil-ad-waaa-i

O God, mix their waters with pestilence and their foods with maladies,

وَارْمِ بِلاَدَهُمْ بِالْخُسُوفِ وَأَلِـحَّ عَلَيْهَا بِـالْقُذُوفِ وَافْـرَعْهَا بِالْمُحُولِ.

ওয়ারমি বিলা-দাহুম বিল-খুসূফি ওয়া আলিহহা 'আলাইহা- বিল-ক্বুজূফি ওয়াফরা'হা- বিল-মুহূল

তাদের শহরগুলোকে ধসিয়ে দিন, তাদের ওপর পাথর ফেলুন, অনাবৃষ্টিতে কষ্ট দিন,

war-mi bilaadahum bil-khusoof wa alih'-h'a a'lay-haa bil-qud'oof waf-raa'-haa bil-muh'ool

hurl down their cities, harass them with peltings, hinder them through drought,

وَاجْعَلْ مِيَرَهُمْ فِي أَحَصِّ أَرْضِكَ وَأَبْعَـدِهَا عَنْهُمْ،

ওয়াজ'আল মীয়ারাহুম ফী আহাসসি আরদ্বিকা ওয়া আব'আদিহা- 'আনহুম

তাদের রসদপত্র আপনার পৃথিবীর সবচেয়ে অশুভ ও দূরবর্তী স্থানে রেখে দিন,

waj-a'l meearahum feee ah'as'-s'i ar-z''ika wa ab-a'dihaa a meearahum feee ah'as'-s'i ar-z''ika wa ab-a'dihaa a'n-hum

place their supplies in the most ill-omened part of Your earth and the farthest from them,

وَامْنَـعْ حُصُونَهَا مِنْهُمْ، أَصِبْهُمْ بِالْجُوعِ الْمُقِيمِ وَالسُّقْمِ الالِيمِ.

ওয়ামনা' হুসূনাহা- মিনহুম আসিবহুম বিল-জূ'ইল-মুক্বীমি ওয়াস-সুক্বমিল-ালীম

তাদের দুর্গ থেকে তাদের বঞ্চিত করুন, তাদের স্থায়ী ক্ষুধা ও যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত করুন!

wam-naa' h'us'oonahaa min-hum- as'ib-hum bil-jooi'l-muqeemi was-suq-mil-aleem

bar them from its fortresses, and strike them with constant hunger and painful illness!

أَللَّهُمَّ وَأَيُّمَا غَاز غَزَاهُمْ مِنْ أَهْلِ مِلَّتِكَ

আল্লা-হুম্মা ওয়া আইয়ুমা- গ-যিন গযা-হুম মিন আহলি মিল্লাতিক

হে আল্লাহ! যদি আপনার ধর্মের কোনো যোদ্ধা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে,

al-laahum-ma wa ay-yumaa ghaazin ghazaahum min ah-li mil-latik

O God, if a warrior from the people of Your creed wars against them

أَوْ مُجَاهِد جَاهَدَهُمْ مِنْ أَتْبَاعِ سُنَّتِكَ لِيَكُونَ دِينُكَ الاعْلَى

আও মুজা-হিদিন জা-হাদাহুম মিন আতবা-'ই সুন্নাতিকা লি-ইয়াকূনা দীনুকাল-আ'লা-

বা আপনার শরীয়তের অনুসারী কোনো মুজাহিদ আপনার দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করে,

aw mujaahidin jaahadahum min atabaai' sun-natik leeakoona deenukal-aa'-laa

or a struggler from the followers of Your prescriptions struggles against them so that Your religion may be the highest,

وَحِزْبُكَ الأقوَى وَحَظُّكَ الأوْفَى فَلَقِّهِ الْيُسْرَ،

ওয়া হিযবুকাল-আক্বওয়া- ওয়া হাজ্জুকাল-আওফা- ফা-লাক্বক্বিহিল-ইউসর

আপনার দলকে শক্তিশালী করতে চায়, তবে তার জন্য কাজ সহজ করে দিন,

wa h'iz-bukal-aq-waa wa h'az'-z'ukal-aw-faa falaq-qihil-yus-r

Your party the strongest, and Your share the fullest, cast ease to him,

وَهَيِّئْ لَهُ الأمْرَ، وَتَوَلَّهُ بِالنُّجْحِ،

ওয়া হায়্যি লাহুল-আমরা ওয়া তাওয়াল্লাহূ বিন-নুজহ

তার ব্যবস্থা সুগম করুন, তাকে বিজয় দান করুন,

wa hay-yi lahul-am-r wa tawal-lahoo bin-nuj-h'

arrange his affair, attend to him by granting success,

وَتَخَيَّرْ لَهُ الأصْحَابَ، وَاسْتَقْوِ لَهُ الظَّهْرَ،

ওয়া তাখায়্যার লাহুল-আসহা-বা ওয়াসতাক্বউি লাহুজ-জহর

তার সৎ সঙ্গী বাছাই করে দিন, তার পিঠ শক্তিশালী করুন,

wa takhay-yar lahul-as'-h'aab was-taq-wi lahuz'-z'ah-r

select for him his companions, strengthen his back,

وَأَسْبِغْ عَلَيْهِ فِي النَّفَقَةِ وَمَتِّعْهُ بِالنَّشَاطِ،

ওয়া আসবিগ 'আলাইহি ফিন-নাফাক্বাতি ওয়া মাত্তি'হু বিন-নশাত্ব

তার জীবিকায় বরকত দিন, তাকে প্রাণবন্ত ও কর্মক্ষম রাখুন,

wa as-bigh a'lay-hee fin-nafaqah wa mat-tia'-hoo bin-nashaat'

lavish upon him livelihood, give him enjoyment of joyous vitality,

وَأَطْفِ عَنْهُ حَرَارَةَ الشَّوْقِ، وَأَجِرْهُ مِنْ غَمِّ الْوَحْشَةِ،

ওয়া অতফি 'আনহু হারা-রাতাশ-শাওক্বি ওয়া আজিরহু মিন গামমিল-ওয়াহশাহ

তার আকুলতার উত্তাপ প্রশমিত করুন, নিঃসঙ্গতার অন্ধকার থেকে তাকে রক্ষা করুন,

wat'-fi a'n-hoo h'araaratash-shaw-q wa ajir-hoo min gham-mil-wah'-shah

cool for him the heat of yearning, give him sanctuary from the gloom of loneliness,

وَأَنْسِهِ ذِكْرَ الاهْلِ وَالْوَلَدِ وَأَثُرْ لَهُ حُسْنَ النِّيَّةِ وَتَوَلَّه بِالْعَافِيَةِ،

ওয়া আনসিহী জিকরাল-আহলি ওয়াল-ওয়ালাদি ওয়া আছুর লাহূ হুসনান-নিয়্যাহ ওয়া তাওয়াল্লাহূ বিল-'আ-ফিয়াহ

তাকে স্ত্রী-সন্তানের স্মৃতি ভুলিয়ে দিন, তাকে উত্তম নিয়ত দান করুন এবং কল্যাণে রাখুন,

wa ansihee d'ik-ral-ah-li wal-walad wa aaathur lahoo h'us-nan-nee-yah wa tawal-lahoo bil-a'afeeah

make him forget the remembrance of wife and child, pass along to him an excellent intention, attend to him with well-being,

وَأَصْحِبْهُ السَّلاَمَةَ، وَأَعْفِهِ مِنَ الْجُبْنِ،

ওয়া আসহিবহুস-সালা-মাহ ওয়া আ'ফিহী মিনাল-জুবন

নিরাপত্তাকে তার সঙ্গী করুন, তাকে ভীরুতা থেকে মুক্ত করুন,

wa as'-h'ib-hus-salaamah wa aa'-fihee minal-jub-n

make safety his companion, release him from cowardice,

وَأَلْهِمْهُ الْجُرْأَةَ وَارْزُقْهُ الشِّدَّةَ وَأَيِّدْهُ بِالنُّصْرَةِ،

ওয়া আলহিমহুল-জুরআহ ওয়ারঝুক্বহুশ-শিদদাহ ওয়া আইয়িদহু বিন-নুসরাহ

তার মনে সাহসিকতা দিন, শক্তি জোগান, তাকে সাহায্য করুন,

wa al-him-hul-jur-ah war-zuq-hush-shid-dah wa ay-yid-hoo bin-nus'-rah

inspire him with boldness, provide him with strength, support him with help,

وَعَلِّمْهُ السِّيَرَ وَالسُّنَنَ، وَسَدِّدْهُ فِي الْحُكْمِ،

ওয়া 'আল্লিমহুস-সিয়ারা ওয়াস-সুনানা ওয়া সাদ্দিদহু ফিল-হুকম

তাকে সঠিক চরিত্র ও সুন্নাহ শিক্ষা দিন, বিচারে সঠিক দিকনির্দেশনা দিন,

wa a'l-lim-hus-seeara was-sunan wa sad-did-hoo fil-h'uk-m

teach him right conduct and the norms of the Sunna, point him straight in judgement,

وَاعْزِلْ عَنْهُ الرِّياءَ، وخَلِّصْهُ مِنَ السُّمْعَةِ

ওয়া'যিল 'আনহুর-রিয়া-আ ওয়া খাল্লিসহু মিনাস-সুম'আহ

তার থেকে লোকদেখানো ভাব দূর করুন, খ্যাতির আকাঙ্ক্ষা থেকে মুক্ত রাখুন,

waa'-zil a'n-hur-reeaaa- wa khal-lis'-hoo minas-sum-a'h

remove from him hypocrisy, purify him from seeking fame,

وَاجْعَلْ فِكْرَهُ وَذِكْرَهُ وَظَعْنَهُ وَإقَامَتَهُ فِيْكَ وَلَكَ،

ওয়াজ'আল ফিকরাহূ ওয়া জিকরাহূ ওয়া জ'নাহূ ওয়া ইক্বা-মাতাহূ ফীকা ওয়া লাক

এবং তার চিন্তা, স্মরণ, যাত্রা ও অবস্থান—সবকিছু আপনার জন্য নিবেদিত করুন!

waj-a'l fik-rahoo wad'ik-rahoo waz'aa'-nahoo waaqaamatahoo feeka wa lak

and make his thinking and remembrance, his departing and his staying, be in You and for You!

فَإذا صَافَّ عَدُوَّكَ وَعَدُوَّهُ فَقَلِّلْهُمْ فِي عَيْنِهِ

ফা-ইযা- স অফফা 'আদুউওয়াকা ওয়া 'আদুউওয়াহূ ফাক্বাললিলহুম ফী 'আইনিহ

যখন সে শত্রুর মুখোমুখি দাঁড়ায়, শত্রুদের তার চোখে কম করে দেখান,

faad'aa s'aaaf-fa a'doo-waka waa'doo-wahoo faqal-lil-hum fee a'y-nih

When he stands in ranks before Your enemy and his enemy, make them few in his eye,

وَصَغِّرْ شَأنَهُمْ فِي قَلْبِهِ

ওয়া সগির শা'নাহুম ফী ক্বালবিহ

তার অন্তরে তাদের গুরুত্ব কমিয়ে দিন,

was'agh-ghir shaa-nahum fee qal-bih

diminish their importance in his heart,

وَأَدِلْ لَهُ مِنْهُـمْ وَلاَ تُدِلْهُمْ مِنْهُ

ওয়া আদিল লাহূ মিনহুম ওয়া লা- তুদিলহুম মিনহ

তাদের ওপর তাকে বিজয়ী করুন, তার ওপর শত্রুকে বিজয়ী হতে দেবেন না!

wa adil-lahoo min-hum- wa laa tudil-hum min-h

give him a turn to prevail over them, not them a turn to prevail over him!

فَإنْ خَتَمْتَ لَهُ بِالسَّعَادَةِ وَقَضَيْتَ لَهُ بِالشَّهَادَةِ

ফা-ইন খাতামতা লাহূ বিস-সা'আ-দাতি ওয়া ক্বদাইতা লাহূ বিশ-শাহা-দাহ

আর যদি আপনি তাকে সৌভাগ্য দান করেন এবং শাহাদাত নসীব করেন,

faan khatam-ta lahoo bis-saa'adati wa qaz''ay-ta lahoo bish-shahaadah

But if You sealest him with felicity and decreest for him martyrdom,

فَبَعْدَ أَنْ يَجْتَاحَ عَدُوَّكَ بِالْقَتْلِ

ফা-বা'দা আই-য়াজতা-হা 'আদুউওয়াকা বিল-ক্বাতল

তবে তা যেন হয় আপনার শত্রুদের নিধন করার পর,

fabaa'-da ay-yaj-taah'a a'doo-waka bil-qat-l

then let it be after he has exterminated Your enemies by slaying,

وَبَعْدَ أنْ يَجْهَدَ بِهِمُ الأسْرُ

ওয়া বা'দা আই-য়াজহাদা বিহিমুল-আসর

তাদের বন্দী করার পর,

wa baa'-da ay-yaj-hada bihimul-as-r

captivity has afflicted them,

وَبَعْدَ أن تَأمَنَ أطرَافُ المُسْلِمِينَ

ওয়া বা'দা আন তা'মানা আত্বরা-ফুল-মুসলিমীন

মুসলমানদের সীমান্ত সুরক্ষিত করার পর,

wa baa'-da an taa-mana st'-raaful-mus-limeen

the borders of the Muslims are secure,

وَبَعْدَ أَنْ يُوَلِّيَ عَدُوُّكَ مُدْبِرِينَ.

ওয়া বা'দা আই-ইউওয়াল্লিয়া 'আদুউউকা মুদবিরীন

এবং আপনার শত্রুরা পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার পর!

wa baa'-da sy-yuwal-leea a'doo-wuka mud-bireen

and Your enemy has turned his back in flight!

أَللَّهُمَّ وَأَيُّمَا مُسْلِم

আল্লা-হুম্মা ওয়া আইয়ুমা- মুসলিম

হে আল্লাহ! যদি কোনো মুসলমান

al-laahum-ma wa ay-yumaa mus-lim

O God, and if a Muslim should

خَلَفَ غَازِياً أَوْ مُرَابِطاً فِي دَارِهِ

খালাফা গ-যিয়ান আও মুরা-বিত্বান ফী দা-রিহ

কোনো যোদ্ধা বা সীমান্তরক্ষীর অনুপস্থিতিতে তার পরিবারের দেখাশোনা করে,

khalafa ghaazeean aw muraabit'an fee daarih

take the place of a warrior or a soldier in his home,

أَوْ تَعَهَّدَ خَالِفِيْهِ فِيْ غَيْبَتِهِ،

আও তা'আহহাদা খা-লিফীহি ফী গাইবাতিহ

তার পরিবারের যত্ন নেয়,

aw taa'h-hada khaalifeehee fee ghay-batih

attend to those left behind in his absence,

أَوْ أَعَانَهُ بِطَائِفَة مِنْ مَالِهِ،

আও আ'আ-নাহূ বি-ত্বা-ইফাতিম মিন মা-লিহ

নিজের সম্পদের কিছু অংশ দিয়ে তাকে সাহায্য করে,

aw aa'anahoo bit'aaa-ifatim-mim-maalih

help him with a portion of his property,

أَوْ أَمَدَّهُ بِعِتَاد، أَوْ شَحَذَهُ عَلَى جِهَاد،

আও আমাদ্দাহূ বি-'ইতা-দিন আও শাহাজাহূ 'আলা- জিহাদ

তাকে সরঞ্জাম বা অস্ত্র দিয়ে সাহায্য করে, সংগ্রামের জন্য উৎসাহিত করে,

aw amad-dahoo bia'taad aw shah'ad'ahoo a'laa jihaad

assist him with equipment, hone him for the struggle,

أَوْ أَتْبَعَهُ فِي وَجْهِهِ دَعْوَةً،

আও আতবা'াহূ ফী ওয়াজহিহী দা'ওয়াহ

তার উদ্দেশ্যে দোয়া পৌঁছে দেয়,

aw at-baa'hoo fee waj-hihee daa'-wah

send along with him a supplication for his purpose,

أَوْ رَعَى لَهُ مِنْ وَرَآئِهِ حُرْمَةً.

আও রা'আ- লাহূ মিও-ওয়ারা-ইহী হুরমাহ

অথবা তার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে,

aw raa'a lahoo miw-waraaa-ihee h'ur-mah

or guard his honour in his absence,

فَأْجِرْ لَهُ مِثْلَ أَجْرِهِ

ফা-জির লাহূ মিছলা আজরিহী

তবে তাকে সেই যোদ্ধার সমপরিমাণ সওয়াব দান করুন,

faa-jir lahoo mith-la aj-rihee

reward him with the like of his reward

وَزْناً بِوَزْن وَمِثْلاً بِمِثْل وَعَوِّضْهُ مِنْ فِعْلِهِ

ওজবাম-বি-ওজনিও-ওয়া মিছলাম-বি-মিছলিন ওয়া 'আউউিজহু মিন ফি'লিহ

সমপরিমাণে এবং তার এই কাজের বদলা দিন,

waz-nam-biwaz-niw-wa mith-lam-bimith-l wa a'w-wiz''-hoo min fi'-lihee

measure for measure, like for like, and recompense him for his act

عِوَضاً حَاضِراً يَتَعَجَّلُ بِهِ نَفْعَ مَا قَدَّمَ،

'ইওয়াদান হা-জিরই-ইয়াতা'জ্জালু বিহী নাফ'আ মা- ক্বদ্দাম

এমন নগদ পুরস্কার দিয়ে যা দিয়ে সে তার প্রেরিত আমলের উপকার ত্বরান্বিত করবে,

i'waz''ana h'aaz''iray-yataa'j-jalu bihee naf-a' maa qad-dama

with an immediate compensation through which he will hasten to the profit of what he has sent forth

وَسُرُورَ مَا أَتَى به، إلَى أَنْ يَنْتَهِيَ بِهِ الْوَقْتُ

ওয়া সুরু-রা মা- আতা- বিহী ইলা- আই-ইয়ানতাহিয়া বিহিল-ওয়াক্বত

এবং তার দানের আনন্দে থাকবে, যতক্ষণ না শেষ সময় উপস্থিত হয়,

wa suroora maaa ataa biheee ilaaa ay-yantaheea bihil-waq-tu

and the joy of what he has given, till the present moment takes him

إلَى مَاأَجْرَيْتَ لَـهُ مِنْ فَضْلِكَ،

ইলা- মা- আজরাইতা লাহূ মিন ফদলিক

আপনার সেই অনুগ্রহে যা আপনি তার জন্য বরাদ্দ করেছেন,

ilaa maa aj-ray-ta lahoo min faz''-lik

to the bounty You hast granted to him

وَأَعْدَدْتَ لَهُ مِنْ كَرَامَتِكَ.

ওয়া আ'দাত্ত্বা লাহূ মিন ক্যারা-মা্তিক

এবং সেই সম্মানে যা আপনি তার জন্য প্রস্তুত রেখেছেন!

wa aa'-dat-ta lahoo min karaamatik

and the generosity You hast prepared for him!

أَللَّهُمَّ وَأَيُّمَا مُسْلِم أَهَمَّهُ أَمْرُ الإِسْلاَمِ

আল্লা-হুম্মা ওয়া আইয়ুমা- মুসলিমিন আহমমাহূ আমরুল-ইসলাম

হে আল্লাহ! যদি ইসলামের পরিস্থিতি কোনো মুসলমানকে চিন্তিত করে,

al-laahum-ma wa ay-yumaa mus-limin aham-mahooo am-rul-is-laam

O God, and if the affair of Islam should worry a Muslim

وَأَحْزَنَهُ تَحَزُّبُ أَهْلِ ألشِّرْكِ عَلَيْهِمْ

ওয়া আহযানাহূ তাহাজ্জুবু আহলিশ-শিরকি 'আলাইহিম

এবং মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের চক্রান্ত তাকে ব্যথিত করে,

wa ah'-zanahoo tah'az-zubu ah-lish-shir-ki a'lay-him

and the alliance of the idolaters' against Islam should grieve him,

فَنَوَى غَزْواً أَوْ هَمَّ بِجهَـاد

ফানাওয়া- গঝওয়ান আও হামমা বি-জিহাদ

ফলে সে যুদ্ধে যাওয়ার নিয়ত করে এবং সংগ্রামে নামতে সংকল্প করে,

fanawaa ghaz-waa aw ham-ma bijihaad

so that he has the intention to go to war and is about to enter the struggle,

فَقَعَدَ بِـهِ ضَعْفٌ أَوْ أَبطَأَتْ بِهِ فَاقَةٌ،

ফাক্বা'অদা বিহী দ'ফুউন আও আবত্বা-আত বিহী ফা-ক্বাহ

কিন্তু দুর্বলতা তাকে বসিয়ে রাখে, অভাব-অনটন তাকে বিলম্বিত করে,

faqaa'da bihee z''aa'-f aw ab-t'aat bihee faaqah

but frailty keeps him seated, neediness keeps him waiting,

أَوْ أَخَّرَهُ عَنْهُ حَادِثٌ،

আও আখখারাহূ 'আনহু হা-দিছ

অথবা কোনো দুর্ঘটনা তাকে আটকে দেয়,

aw akh-kharahoo a'n-hoo h'aadith

a mishap delays him,

أَوْ عَرَضَ لَهُ دُونَ إرَادَتِهِ مَانِعٌ،

আও 'অরদ লাহূ দূনা ইরা-দাতিহী মা-নি'

কিংবা তার ইচ্ছার বাইরে কোনো বাধা এসে দাঁড়ায়,

aw a'raz''a lahoo doona iraadatihee maania'

or an obstruction prevents him from his wish,

فَاكْتُبِ اسْمَـهُ فِي الْعَابِدِينَ

ফাকতুবিসমাহূ ফিল-'আ-বিদীন

তবে তার নাম ইবাদতকারীদের তালিকায় লিখে দিন,

fak-tubi as-mahoo fil-a'abideen

write his name among the worshipers,

وَأوْجبْ لَهُ ثَوَابَ الْمُجَاهِدِينَ

ওয়া আওজিব লাহূ ছাওয়া-বাল-মুজা-হিদ্বীন

তার জন্য মুজাহিদদের সওয়াব আবশ্যক করে দিন,

wa aw-jib lahoo thawaabal-mujaahideen

make incumbent for him the reward of the strugglers,

وَاجْعَلْهُ فِي نِظَامِ الشُّهَدَاءِ وَالصَّالِحِينَ .

ওয়াজ'আলহু ফী নিজা-মিশ-শুহাদা-ই ওয়াস-সা-লিহীন

এবং তাকে শহীদ ও সৎকর্মশীলদের কাতারে স্থান দিন!

waj-a'l-hoo fee niz'aamish-shuhadaaa-i was'-s'aalih'een

and place him among the ranks of the martyrs and the righteous!

أَللَّهُمَّ صَـلِّ عَلَى مُحَمَّد عَبْدِكَ وَرَسُولِكَ

আল্লা-হুম্মা সল্লি 'আলা- মুহাম্মা দিন 'আবদিকা ওয়া রসূলিক

হে আল্লাহ! আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ,

al-laahum-ma s'al-li a'laa muh'am-madin a'b-dika wa rasoolika

O God, bless Muhammad, Your slave and Your messenger,

وَآلِ مُحَمَّد صَلاَةً عَالِيَةً عَلَى الصَّلَوَاتِ

ওয়া আ-লি মুহাম্মা দিন সলা-তান 'আ-লিয়াতান 'আলাস-সলাওয়া-ত

এবং মুহাম্মাদের পরিবারের ওপর এমন রহমত বর্ষণ করুন যা সকল রহমতের ঊর্ধ্বে,

wa aaali muh'am-madin s'alaatan a'aleeatan a'laas'-s'alawaat

and the Household of Muhammad, with a blessing high above all other blessings,

مُشْرِفَةً فَوْقَ التَّحِيَّاتِ،

মুশরিফাতান ফাওক্বাত-তাহিয়্যা-ত

যা সকল সালামের ওপর শ্রেষ্ঠ,

mush-rifatan faw-qat-tah'ee-yaat

towering beyond all other salutations,

صَلاَةً لاَ يَنْتَهِي أَمَدُهَا

সলা-তাল-লা- ইয়ানতাহী আমাদুহা-

এমন দরূদ যার সময়সীমা কখনো শেষ হয় না,

s'alaatal-laa yantahee madaduhaa

a blessing whose end is never reached

وَلا يَنْقَطِعُ عَدَدُهَا

ওয়া লা- ইয়ানক্বত্বি'উ 'আদাদুহা-

এবং যার গণনা কখনো শেষ হয় না,

wa laa yanqat'iu' a'daduhaa

and whose number is never cut off,

كَأَتَمِّ مَـا مَضَى مِنْ صَلَوَاتِكَ

কা-অতামমি মা- মদ- মিন সলাওয়া-তিক

যেমনটা আপনি প্রিয়জনদের ওপর বর্ষণ করেছেন

kaatam-mi maa maz''aa min s'alawaatika

like the most perfect of Your blessings that has passed

عَلَى أَحَد مِنْ أَوْلِيـائِكَ،

'আলা- আহাদিম মিন আউলিয়া-ইক

সর্বাপেক্ষা পরিপূর্ণরূপে!

a'laaa ah'adim-min aw-leeaaa-ik

to any one of Your friends!

إنَّـكَ الْمَنَّانُ الْحَمِيدُ

ইন্নাকাল-মান্নানুল-হামীদ

নিশ্চয়ই আপনি অত্যন্ত দয়ালু, প্রশংসিত,

in-nakal-man-naanul-h'ameed

You art All-kind, Praiseworthy,

الْمُبْدِئُ الْمُعِيدُ

আল-মুবদিউল-মু'ঈদ

সূচনাকারী ও পুনর্সৃষ্টিকারী,

al-mub-di-ul-mue'ed

the Originator who takes back again,

الفَعَّالُ لِمَا تُرِيْدُ.

আল-ফ'আ-লু লিমা- তুরীদ

আপনি যা চান তা সম্পাদনকারী।

al-faa'-a'alu limaa tureed

Accomplisher of what You desirest.

সমস্যা জানান
Back to top

We use essential cookies to remember your language, theme and text settings. Privacy Policy