Skip to content
23 September 202611 Rabi' al-Thani 1448 AHSehri 4:39 AMSunrise 5:47 AMDhuhr 11:51 AMIftar 6:10 PMTahajjud 1:10 AM(Bangladesh time)

দোয়া ফারাজ

পবিত্র কুরআনের প্রখ্যাত মুফাসসির শায়খ তাবারসি (র.) তাঁর 'কুনুজ আন-নাজাহ' গ্রন্থে এই দোয়াটি লিপিবদ্ধ করেছেন এবং বলেছেন: "আমাদের নেতা সাহেব আয-জামান (আ.) বাগদাদ শহরের কুরাইশদের কবরস্থানে (মাকাবির কুরাইশ) আবুল হাসান মুহাম্মদ ইবনে আহমাদ ইবনে আবি আল-লাইসকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, যেখানে তিনি মৃত্যুর ভয়ে আশ্রয় নিয়েছিলেন। এই দোয়ার বরকতে তিনি রক্ষা পেয়েছিলেন।" এই দোয়াটি বর্তমান (জীবিত) ইমাম মাহদী (আ.)-এর সাথে সম্পৃক্ত। এটি আমাদের জীবিত ইমামের কাছ থেকে তাৎক্ষণিক সাহায্য নিয়ে আসে। উলামায়ে কেরাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করার পরামর্শ দিয়ে থাকেন। আল্লামা কাফআমি তাঁর 'বালাদুল আমিন' গ্রন্থে বলেছেন যে, যদি কোনো অন্যায়ভাবে বন্দি ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, তবে সে শীঘ্রই মুক্তি লাভ করবে। যদি কোনো ব্যক্তি নিজেকে দুর্ভাগ্য বা ষড়যন্ত্রের জালে আবদ্ধ অবস্থায় দেখতে পায়, তবে কঠিন পরিস্থিতি, অচলাবস্থা এবং সংকট থেকে উত্তরণের জন্য তার অবশ্যই এই দোয়াটি পাঠ করা উচিত।

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।

In the Name of God, the All-Merciful, the Most Compassionate.

إِلَهِيْ عَظُمَ الْبَلَاءُ وَبَرِحَ الْخَفَاءُ

হে আল্লাহ! বিপদ ভয়াবহ হয়ে পড়েছে, এবং সকল গোপন (দোষ-ত্রুটি ও দূর্দশা) প্রকাশ হয়েগেছে

O my Lord! The calamity has aggravated; the absence prolonged;

وَانْكَشَفَ الْغِطَاءُ وَانْقَطَعَ الرَّجَاءُ ،

এবং সকল আবরণ উন্মুক্ত হয়েগেছে, এবং সব আশা-ভরসা নিঃশেষ হয়েগেছে,

The curtain of modesty has been lifted; hope has been curtailed;

وَضَاقَتِ الْأَرْضُ وَمُنِعَتِ السَّمَاءُ

এবং জমিন সংকুচিত হয়েগেছে, আর আসমান সকল কল্যাণ বর্ষণ বন্ধ করে দিয়েছে

The earth has been narrow; and sky has been denied.

وَأَنْتَ الْمُسْتَعَانُ وَإِلَيْكَ الْمُشْتَكَي

এখন আপনিই একমাত্র সাহায্যকারী, তাই আপনার কাছেই সব অভাব অভিযোগ নিবেদন,

And You are the One from whom help is sought and complaints are made

وَ عَلَيْكَ الْمُعَوَّلُ فِيْ الشِّدَّةِ وَالرَّخَاءِ،

সুখে ও দুঃখে শুধুমাত্র আপনার কাছেই আস্থা রাখি,

And in You we trust in the times of difficulty.

اَللَّهُمَّ صَلِّ عَلَي مُحَمَّدٍ وَّآلِ مُحَمَّدٍ

হে আল্লাহ, আপনি সালাম বর্ষণ করুন মুহাম্মাদ ও মুহাম্মাদের বংশধরদের ওপর,

O Allah! Send blessings upon Muhammad (S) and the progeny of Muhammad (S),

أُوْلِي الْأَمْرِ الَّذِيْنَ فَرَضْتَ عَلَيْنَا طَا عَتَهُمْ

‘উলিল আমর’ (নেতা) যাদের আনুগত্য আমাদের ওপর ফরয করেছেন,

The possessors of authority whose obedience you have enjoined upon us

وَ عَرَّفْتَنَا بِذَالِكَ مَنْزِلَتَهُمْ ، فَفَّرِجْ عَنَّا بِحَقِّهِمْ فَرَجاً عَاجِلاً قَرِيْباً كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ

আর এজন্যেই আমাদেরকে তাঁদের মর্যাদার সাথে পরিচিত করেছেন, সুতরাং, তাঁদের মহা মর্যাদার অসীলায়, আমাদেরকে মুক্তি দান করুন, দ্রুত ও নিকটতম সময়ের মধ্যে মুক্তি; যেন চোখের পলক পড়া, কিম্বা তার চেয়েও দ্রুতগতিতে,

And by that made us aware of their position. Then make open for us, by their truth, an immediate opening, immediate as a wink or sooner.

يَامُحَمَّدُ يَاعَلِيُّ يَاعَلِيُّ يَامُحَمَّدُ

হে মুহাম্মাদ, হে আলী; হে আলী, হে মুহাম্মাদ,

O Muhammad! O ‘Ali! O ‘Ali! O Muhammad!

اِكْفِياني فَإِنَّكُمَا كَافِيَانِ وَ انْصُرَانِيْ فَإِنَّكُمَا نَاصِرَانِ

আমার জন্যে যথেষ্ট, যে আপনারা আমাদের জন্য যথেষ্ট হোন, এবং সাহায্য করুন, আপনাদের (দু’জন) যথেষ্ট,

Suffice me both of you as both of you are sufficient. Help me—two of you—for you are my helpers.

يَامَوْلَانَا يَاصَاحِبَ الزَّمَانِ

হে আমাদের অভিভাবক হে যুগের ইমাম;

O our Master, O Master of the Time!

اَلْغَوْثَ اَلْغَوْثَ اَلْغَوْثَ

সাহায্য করুন, সাহায্য করুন, সাহায্য করুন

Help! Help!

أَدْرِكْنِيْ أَدْرِكْنِيْ أَدْرِكْنِيْ

আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও,

Rescue me! Rescue me! Rescue me!

اَلسَّاعَةَ اَلسَّاعَةَ اَلسَّاعَةَ

এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে

This moment! This moment! This moment!

এরপর আপনি আপনার ডান উরুতে হাত দিয়ে তিনবার চাপড় দেবেন এবং প্রতিবার নিচের কথাগুলো বলবেন:

You may then slap your right thigh with your hand three times and, at each time, say the following words:

الْعَجَلَ الْعَجَلَ الْعَجَل ؛

অতিদ্রুত, অতিদ্রুত, অতিদ্রুত,

Hasten, hasten, hasten!

يا اَرْحَمَ الرّاحِمينَ ، بِحَقِّ مُحَمَّد وَآلِهِ الطّاهِرين

হে পরম করুণাময় অতিশয় দয়ালু, মুহাম্মদ ও তাঁর পবিত্র বংশধরদের অসিলায় আমার (দোয়া) কবুল করুন।

O Most Merciful of the Merciful,For the sake of Muhammad (S) and his holy progeny.

সমস্যা জানান
Back to top

We use essential cookies to remember your language, theme and text settings. Privacy Policy