بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ
বিসমিল্লাহির রহমানির রাহীম
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
Bismillahir Rahmanir Raheem
In the name of Allah, the Most Gracious, the Most Merciful
بِسْمِ اللهِ الَّذِيْ لَا أَرْجُوْ إِلَّا فَضْلَهُ
বিসমিল্লাহিল্লাজী লা আরজু ইল্লা ফাদলাহু
আল্লাহর নামে (শুরু করছি), যাঁর অনুগ্রহ ব্যতীত আর কিছুই কামনা করি না,
Bismillahilladhi la arju illa fadlahu
In the Name of Allah, from whom I hope for nothing but His bounty,
وَ لَا أَخْشَى إِلَّا عَدْلَهُ، وَ لَا أَعْتَمِدُ إِلَّا قَوْلَهُ
ওয়া লা আখশা ইল্লা আদলাহু, ওয়া লা আ’তামিদু ইল্লা কাওলাহু
যাঁর ন্যায়বিচার ব্যতীত অন্য কিছুকে ভয় পাই না, যাঁর বাণী ব্যতীত অন্য কিছুর ওপর নির্ভর করি না,
Wa la akhsha illa 'adlahu, wa la a'tamidu illa qawlahu
And fear nothing but His justice! I rely only upon His word,
وَ لَا أُمْسِكُ إِلَّا بِحَبْلِهِ
ওয়া লা উমসিকু ইল্লা বিহুবলিহি (বিহাবলিহি)
এবং যাঁর রজ্জু (একনিষ্ঠতা ও মহব্বত) ব্যতীত অন্য কিছু আঁকড়ে ধরি না।
Wa la umsiku illa bihablihi
And I hold fast only to His cord.
بِكَ أَسْتَجِيْرُ يَا ذَا الْعَفْوِ وَ الرِّضْوَانِ مِنَ الظُّلْمِ وَ الْعُدْوَانِ
বিকা আসতাজিরু ইয়া যাল আফওয়ি ওয়ার রিদওয়ানি মিনাজ জুলমি ওয়াল উদওয়ানি
হে ক্ষমা ও সন্তুষ্টির মালিক! আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জুলুম ও শত্রুতা হতে,
Bika astajiru ya dhal 'afwi war ridwani minadh dhulmi wal 'udwani
In You do I seek sanctuary, O Owner of pardon and good pleasure, from wrong and enmity,
وَ مِنْ غِيَرِ الزَّمَانِ، وَ تَوَاتُرِ الْأَحْزَانِ، وَ طَوَارِقِ الْحَدَثَانِ
ওয়া মিন গিয়ারিজ জামানি, ওয়া তাওয়াতুরিল আহযানি, ওয়া তাওয়ারিক্বিল হাদাসানি
সময়ের মন্দ পরিবর্তন, অবিরাম দুঃখের প্রবাহ এবং অনাকাঙ্ক্ষিত অশুভ পরিস্থিতি হতে।
Wa min ghiyariz zamani, wa tawaturil ahzani, wa tawariqil hadasani
From the changes of time, the recurrence of sorrows, and the striking of mishaps,
وَ مِنِ انْقِضاءِ الْمُدَّةِ قَبْلَ التَّأَهُّبِ وَ الْعُدَّة
ওয়া মিনিন ক্বিদায়িল মুদ্দাতি ক্বাবলাত তাআহহুবি ওয়াল উদ্দাহ
আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আখেরাতের প্রস্তুতির পূর্বে পৃথিবীতে আয়ুষ্কাল শেষ হওয়া হতে।
Wa minin qida'il muddati qablat ta'ahhubi wal 'uddah
And from the expiration of my term before preparation and readiness.
وَ إِيَّاكَ أَسْتَرْشِدُ لِمَا فِيْهِ الصَّلَاحُ وَ الْإِصْلَاحُ
ওয়া ইয়্যাকা আসতারশিদু লিমা ফিহিস সালাহু ওয়াল ইসলাহু
কেবল আপনার নিকটই সেই সত্যের পথনির্দেশ চাই যাতে জীবনের কল্যাণ ও সংশোধন রয়েছে,
Wa iyyaka astarshidu lima fihis salahu wal islahu
You alone do I ask for guidance to that wherein is righteousness and amendment.
وَ بِكَ أَسْتَعِيْنُ فِيْمَا يَقْتَرِنُ بِهِ النَّجَاحُ وَ الْإِانْجَاحْ
ওয়া বিকা আসতাঈনু ফিমা ইয়াকতারিনু বিহিন নাজাহু ওয়াল ইনজাহ
এবং কেবল আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি যার মধ্যে চূড়ান্ত সফলতা ও কৃতকার্যতা রয়েছে।
Wa bika asta'inu fima yaqtarinu bihin najahu wal injah
You alone do I ask for help in that which is linked to success and accomplishment.
وَ إِيَّاكَ أَرْغَبُ فِيْ لِبَاسِ الْعَافِيَةِ وَ تَمَامِهَا
ওয়া ইয়্যাকা আরগাবু ফী লিবাসিল আফিয়াতি ওয়া তামামিহা
কেবল আপনার নিকট থেকেই পরিপূর্ণ সুস্থতা ও তা পূর্ণ করার আশা রাখি,
Wa iyyaka arghabu fi libasil 'afiyati wa tamamiha
You alone do I beseech for the garment of well-being and its completion,
وَ شُمُوْلِ السَّلَامَةِ وَ دَوَامِهَا
ওয়া শুমুলিস সালামাতি ওয়া দাওয়ামিহা
এবং নিরাপত্তার বিস্তৃতি ও তার স্থায়িত্ব কামনা করছি।
Wa shumulis salamati wa dawamiha
And for comprehensive safety and its permanence.
وَ أَعُوْذُ بِكَ يَا رَبِّ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ
ওয়া আউযু বিকা ইয়া রাব্বি মিন হামাযাতিশ শায়াত্বীন
হে আমার প্রতিপালক! শয়তানের কুমন্ত্রণা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
Wa a'udhu bika ya Rabbi min hamazatish shayatini
I seek refuge in You, O Lord, from the suggestions of the satans,
وَ أَحْتَرِزُ بِسُلْطَانِكَ مِنْ جَوْرِ السَّلَاطِيْنِ
ওয়া আহতারিযু বিসুলত্বানিকা মিন জাওরিস সালাত্বীন
আপনার অসীম ক্ষমতার ছায়াতলে আশ্রয় গ্রহণ করছি অত্যাচারী ও স্বৈরাচারী শাসকদের জুলুম হতে।
Wa ahtarizu bisultanika min jawris salatin
And I seek protection in Your Sovereignty from the injustice of rulers.
فَتَقَبَّلْ مَا كَانَ مِنْ صَلَاتِيْ وَ صَوْمِيْ
ফাতাক্বাব্বাল মা কানা মিন সালাতি ওয়া সাওমী
অতএব (হে আল্লাহ!) আমার নামাজ ও রোজা কবুল করুন।
Fataqabbal ma kana min salati wa sawmi
So accept what was of my prayers and my fasting,
وَ اجْعَلْ غَدِيْ وَ مَا بَعْدَهُ أَفْضَلَ مِنْ سَاعَتِيْ وَ يَوْمِيْ
ওয়াজআল গাদী ওয়া মা বা’দাহু আফদালা মিন সাআতি ওয়া ইয়াওমি
আমার আগামীকাল ও তার পরবর্তী দিনগুলোকে আজকের মুহূর্ত ও দিন হতে উত্তম করুন।
Waj'al ghadi wa ma ba'dahu afdala min sa'ati wa yawmi
And make my tomorrow and what is after it better than my present hour and my day.
وَ أَعِزَّنِيْ فِيْ عَشِيْرَتِيْ وَ قَوْمِيْ
ওয়া আয়িজজানি ফী আশিরাতি ওয়া কাওমী
আমাকে আমার আত্মীয়-স্বজন ও নিজ জাতির মধ্যে সম্মানিত করুন।
Wa a'izzani fi 'ashirati wa qawmi
Exalt me among my clan and my people,
وَ احْفَظْنِيْ فِيْ يَقْظَتِيْ وَ نَوْمِيْ
ওয়াহফাজনি ফী ইয়াক্বজাতি ওয়া নাওমী
আমাকে জাগ্রত ও ঘুমন্ত—উভয় অবস্থায় (সকল বিপদ হতে) রক্ষা করুন।
Wahfadhni fi yaqdhati wa nawmi
And guard me in my waking and my sleeping.
فَأَنْتَ اللهُ خَيْرٌ حَافِظاً، وَ أَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ
ফাআন্তাল্লাহু খাইরুন হাফিজাও, ওয়া আন্তা আরহামুর রাহিমীন
নিশ্চয়ই আল্লাহ হিসেবে আপনিই শ্রেষ্ঠ রক্ষাকারী এবং দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
Fa-antallahu khayrun hafizan, wa anta arhamur rahimin
For You are Allah, the Best Guardian, and You are the Most Merciful of the merciful.
اللهُمَّ إِنِّيْ أَبْرَأُ إِلَيْكَ فِيْ يَوْمِيْ هذَا وَ مَا بَعْدَهُ مِنَ الْآحَادِ
আল্লাহুম্মা ইন্নি আবরাউ ইলাইকা ফী ইয়াওমি হাযা ওয়া মা বা’দাহু মিনাল আহাদ
হে আল্লাহ! নিশ্চয়ই আমি আজকের এই দিনে এবং পরবর্তী সকল রবিবারে আপনার নিকট বিমুখতা ঘোষণা করছি
Allahumma inni abra'u ilayka fi yawmi hadha wa ma ba'dahu minal aahadi
O Allah, I clear myself before You on this day of mine and on all Sundays that follow it,
مِنَ الشِّرْكِ وَ الْإِلْحَادِ
মিনাশ শিরকি ওয়াল ইলহাদ
সকল প্রকার শিরক এবং কুফরী বা নাস্তিক্যবাদ হতে।
Minash shirki wal ilhadi
From associating others with You and from heresy.
وَ أُخْلِصُ لَكَ دُعَائِيْ تَعَرُّضاً لِلْإِاجَابَةِ
ওয়া উখলিসু লাকা দুআঈ তাআররুজাল লিল ইজাবাহ
আপনার নিকট একনিষ্ঠভাবে দোয়া করছি কবুল হওয়ার ঐকান্তিক আশায়।
Wa ukhlisu laka du'a'i ta'arrudan lil-ijabati
I devote my supplication sincerely to You, seeking response,
وَ أُقِيْمُ عَلَى طَاعَتِكَ رَجَاءً لِلْإِاثَابَةِ
ওয়া উকীমু আলা ত্বোআতিকা রাজায়াল লিল ইসাবাহ
পুণ্যের প্রত্যাশায় আপনার আনুগত্যে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করছি।
Wa uqimu 'ala ta'atika raja'an lil-ithabati
And I abide by obedience to You in hope of reward.
فَصَلِّ عَلَى مُحَمَّدٍ خَيْرِ خَلْقِكَ، الدَّاعِيْ إِلَى حَقِّكَ
ফাসাল্লি আলা মুহাম্মাদিন খাইরি খালক্বিকা, আদ-দাঈ ইলা হাক্কিকা
অতএব আপনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও সত্যের পথে আহ্বানকারী মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ বর্ষণ করুন।
Fasalli 'ala Muhammadin khayri khalqika, ad-da'i ila haqqika
So bless Muhammad, the best of Your creation, the caller to Your truth,
وَ أَعِزَّنِيْ بِعِزِّكَ الَّذِيْ لَا يُضَامُ
ওয়া আয়িজজানি বিইজজিকাল্লাজী লা যুদামু
আমাকে আপনার সেই সম্মান ও মর্যাদায় ভূষিত করুন যা কখনো লাঞ্ছিত হয় না।
Wa a'izzani bi'izzikalladhi la yudamu
Exalt me with Your might which cannot be diminished,
وَ احْفَظْنِيْ بِعَيْنِكَ الَّتِيْ لَا تَنَامُ
ওয়াহফাজনি বিআইনিকাল্লাতী লা তানামু
আপনি আপনার সেই জাগ্রত দৃষ্টির মাধ্যমে আমাকে রক্ষা করুন যা কখনো তন্দ্রাচ্ছন্ন হয় না।
Wahfadhni bi'aynikallati la tanamu
Guard me with Your eye which does not sleep,
وَ اخْتِمْ بِالْإِنْقِطَاعِ إِلَيْكَ أَمْرِيْ، وَ بِالْمَغْفِرَةِ عُمْرِيْ
ওয়াখতিম বিল ইনক্বিতাঈ ইলাইকা আমরী, ওয়া বিল মাগফিরাতি উমরী
আমার সকল বিষয়কে সৃষ্টির মায়া ছিন্ন করে আপনার সাথে সম্পৃক্ত করুন এবং ক্ষমার মাধ্যমে আয়ু শেষ করুন।
Wakhtim bil-inqita'i ilayka amri, wa bil maghfirati 'umri
And seal my affairs by cutting me off from everything but You, and my life with forgiveness.
إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمِ
ইন্নাকা আন্তাল গাফুরুর রাহীম
নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু।
Innaka antal ghafurur rahim
Verily, You are the All-Forgiving, the All-Merciful.