৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ সফর
১৪৪৮ হিজরী
সেহরি --:--
সূর্যোদয় --:--
যোহর --:--
ইফতার --:--
অবস্থান নির্ণয় করা হচ্ছে...
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
প্রধান ব্যক্তিত্ব
Preferences
Theme
Language

Adjust Hijri Date

Adjust the current Islamic date by adding or subtracting days.

0

Kumail

কুমাইল

Kumayl ibn Ziyad Nakhai was a close companion of Amir al-Mu'minin, Hazrat Ali ibn Abi Talib (A.S.). This extraordinary supplication was first uttered in the melodious, yet anguished voice of Hazrat Ali. Kumayl was present at a gathering in the mosque of Basra where Hazrat Ali was speaking about the significance of the night of the 15th of Sha'ban. Hazrat Ali said, "Whoever stays awake this night in worship and recites the supplication of Prophet Khidr, undoubtedly, that person's prayer will be answered." After the gathering ended, Kumayl went to Hazrat Ali's house and requested him to teach him the supplication of Prophet Khidr. Hazrat Ali asked Kumayl to sit down, recited the supplication, and instructed him to write it down and memorize it. Hazrat Ali advised Kumayl to recite this supplication once at the beginning of every Friday (Thursday night/the eve of Friday), or at least once a year, so that Almighty Allah would protect him from the evil of enemies and the conspiracies of hypocrites. He further added, "O Kumayl! In honor of your companionship and understanding, I dedicate this supplication to your custody."

কুমাইল ইবনে যিয়াদ নাখাঈ ছিলেন আমীরুল মুমিনীন হযরত আলী ইবনে আবি তালিব (আ.)-এর একজন ঘনিষ্ঠ সহচর। এ অসাধারণ দোয়া প্রথম উচ্চারিত হয়েছিল হযরত আলীর সুমধুর, অথচ যন্ত্রণাকাতর কণ্ঠে। বসরার মসজিদের যে মজলিসে হযরত আলী ১৫ শাবানের রাতের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখছিলেন সে মজলিসে কুমাইল উপস্থিত ছিলেন। হযরত আলী বলেছিলেন, ‘যে ব্যক্তি এ রাত জেগে ইবাদত করবে এবং নবী খিজিরের দোয়া পড়বে নিঃসন্দেহে ঐ ব্যক্তির দোয়া কবুল হবে।’ মজলিস শেষে কুমাইল হযরত আলীর ঘরে এসে তাঁকে হযরত খিজিরের দোয়া শিখিয়ে দিতে অনুরোধ করেন। হযরত আলী কুমাইলকে বসিয়ে দোয়াটি আবৃত্তি করেন এবং সেটা লিখে মুখস্থ করে রাখার নির্দেশ দেন। হযরত আলী কুমাইলকে পরামর্শ দিলেন প্রতি শুক্রবারের শুরুতে (জুমুআর রাতে) একবার করে কিংবা বছরে অন্তত একবার এ দোয়া পড়তে যাতে মহান আল্লাহ্‌ শত্রুর অনিষ্ট ও মুনাফিকদের ষড়যন্ত্র হতে তাঁকে রক্ষা করেন। তিনি আরও বলেন, ‘হে কুমাইল! তোমার সাহচর্য ও উপলব্ধির সম্মানে আমি এ দোয়া তোমার হেফাজতে উৎসর্গ করলাম।’

العربية
Bengali Transliteration
বাংলা
English Transliteration
English
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
পরম করুণাময় অনন্ত দাতা আল্লাহ্‌র নামে শুরু করছি
In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful
اَللَّهُمَّ إِنِّي أَسْألُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيٍْء
হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আকুতি জানাই তোমার ‘রহমত’-এর উসিলায় যা সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে।
O Allah, I ask You by Your mercy, which embraces all things
وَبِقُوَّتِكَ الَّتِي قَهَرْتَ بِهَا كُلَّ شَيٍْء
আর তোমার পরাক্রমের উসিলায় যা দিয়ে তুমি সমস্ত কিছুকে পদানত করো
And by Your strength, through which You dominatest all things,
وَخَضَعَ لَهَا كُلُّ شَيٍْء
এবং যার কাছে বস্তুনিচয় আনত হয়
And toward which all things are humble
وَذَلَّ لَهَا كُلُّ شَيٍْء
ও আনুগত্য প্রদর্শন করে।
And before which all things are lowly;
وَبِجَبرُوتِكَ الَّتِي غَلَبْتَ بِهَا كُلَّ شَيٍْء
এবং তোমরা প্রতাপের উসিলায় যা দিয়ে তুমি সমস্ত কিছুকে বিজিত করেছ।
And by Your invincibility through which You overwhelmest all things,
وَبِعِزَّتِكَ الَّتِي لا يَقُومُ لَهَا شَيْءٌ
এবং তোমার মহামর্যাদার উসিলায় যার সম্মুখে কোন কিছুই দাঁড়াতে পারে না।
And by Your might, which nothing can resist;
وَبِعَظَمَتِكَ الَّتِي مَلأَتْ كُلَّ شَيٍْء
এবং তোমার অপার মহিমার উসিলায় যা সমস্ত কিছুর ওপর বর্তমান।
And by Your tremendousness, which has filled all things;
وَبِسُلْطَانِكَ الَّذِي عَلاَ كُلَّ شَيٍْء
এবং তোমার কর্তৃত্বের উসিলায় যা সমস্ত কিছুর ওপর কর্তৃত্বশীল।
by Your force, which towers over all things;
وَبِوَجْهِكَ الْبَاقِي بَعْدَ فَنَاءِ كُلِّ شَيٍْء
এবং তোমার আপন সত্তার উসিলায় যা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবার পরও স্থায়ী থাকবে।
And by Your face, which subsists after the annihilation of all things,
وَبِأَسْمَائِكَ الَّتِي مَلأَتْ أَرْكَانَ كُلِّ شَيٍْء
এবং তোমার নামসমূহের উসিলায় যা সমস্ত কিছুর ওপর তোমার ক্ষমতা প্রকাশ করে।
And by Your Names, which have filled the foundations of all things;
وَبِعِلْمِكَ الَّذِي أَحَاطَ بِكُلِّ شَيٍْء
এবং তোমার মহাপ্রজ্ঞার উসিলায় সমস্ত কিছু যার অধীন।
And by Your knowledge, which encompasses all things;
وَبِنُورِ وَجْهِكَ الَّذِي أَضَاءَ لَهُ كُلُّ شَيٍْء
এবং তোমার সত্তার নূরের উসিলায় যা সমস্ত কিছুকে আলোকিত করে।
And by the light of Your face, through which all things are illumined!
يَا نُورُ يَا قُدُّوسُ
হে নূর! হে পবিত্রতম!
O Light! O All-holy!
يَا أَوَّلَ الأَوَّلِينَ
হে তুমি যে অনাদিকাল হতে বিরাজমান।
O First of those who are first
وَيَا آخِرَ الآخِرِينَ
হে তুমি যে সবকিছু শেষ হয়ে যাবার পরও থাকবে।
And O Last of those who are last!
اللَّهُمَ اغْفِرْ لِي الذُّنُوبَ الَّتِي تَهتِكُ الْعِصَمَ
হে আল্লাহ্‌! আমার ঐ সমস্ত পাপ ক্ষমা করে দাও যা সংযমের বাঁধ ভেঙ্গে দেয়।
O Allah, forgive me those sins which tear apart safeguards!
اللَّهُمَ اغْفِرْ لِي الذُّنُوبَ الَّتِي تُنْزِلُ النِّقَمَ
হে আল্লাহ্‌! আমার ঐ সমস্ত পাপ ক্ষমা করে দাও যা দুর্যোগ ডেকে আনে।
O Allah, forgive me those sins which draw down adversities!
اللَّهُمَ اغْفِرْ لِي الذُّنُوبَ الَّتِي تُغيِّرُ النِّعَمَ
হে আল্লাহ্‌! আমার ঐ সমস্ত পাপ ক্ষমা করে দাও যা তোমার নেয়ামতসমূহকে (গজবে) পরিবর্তিত করে দেয়।
O Allah, forgive me those sins which alter blessings!
اَللَّهُمَّ اغْفِرْ لِي الذُّنُوبَ الَّتِي تَحْبِسُ الدُّعَاءَ
হে আল্লাহ্‌! আমার ঐ সমস্ত পাপ ক্ষমা করে দাও যা দোয়া কবুল হওয়ার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।
O Allah forgive me those sins which hold back supplication!
اَللَّهُمَّ اغْفِرْ لِي الذُّنُوبَ الَّتِي تَقْطَعُ الرََّّجَاءَ
হে আল্লাহ্‌! আমার ঐ সমস্ত পাপ ক্ষমা করে দাও যা আশাকে বিনষ্ট করে দেয়।
O Allah forgive me those sins which cut down the hopes!
اَللَّهُمَّ اغْفِرْ لِي الذُّنُوبَ الَّتِي تُنْزِلُ البَلاءَ
হে আল্লাহ্‌! আমার ঐ সমস্ত পাপ ক্ষমা করে দাও যা দুর্ভাগ্য (বা কষ্ট) ডেকে আনে।
O Allah, forgive me those sins which draw down tribulation!
اَللَّهُمَّ اغْفِرْ لِي كُلَّ ذَنْبٍ أَذْنَبْتُهُ وَكُلَّ خَطِيئَةٍ أَخْطَأْتُهَا
হে আল্লাহ্‌! আমার কৃত সমস্ত পাপ ও ত্রুটি ক্ষমা করে দাও।
O Allah, forgive me every sin I have committed and every mistake I have made!
اَللَّهُمَّ إِنِّي أَتَقَرَّبُ إِلَيْكَ بِذِكْرِكَ
হে আল্লাহ্‌! তোমার স্মরণের (জিকির) মাধ্যমে তোমার নৈকট্য লাভের সাধনা করি।
O Allah, verily I seek nearness to You through remembrance of You,
وَأَسْتَشْفِعُ بِكَ إِلَي نَفْسِكَ
এবং আমি তোমার কাছে আবেদন জানাই আমার পক্ষ হতে সুপারিশ করার জন্য।
And I seek intercession from You with Yourself,
وَأَسْألُكَ بِجُودِكَ أَن تُدْنِيَنِي مِن قُرْبِكَ
আমি তোমার কাছে তোমার মহানুভবতার উসিলায় আবেদন জানাচ্ছি যেন তুমি আমাকে তোমার নৈকট্য দান কর।
And I ask You through Your munificence to bring me near to Your proximity,
وَأَن تُوزِعَنِي شُكْرَكَ
এবং আমাকে তওফীক দাও যেন আমি তোমার প্রতি কৃতজ্ঞ হই
And to provide me with gratitude toward You
وَأَن تُلْهِمَنِي ذِكْرَكَ
এবং আমাকে অনুপ্রাণিত করো প্রতিনিয়ত তোমাকে ডাকার প্রতি।
And to inspire me with Your remembrance.
اَللَّهُمَّ إِنِّي أَسْألُكَ سُؤَالَ خَاضِعٍ مُّتَذَلِّلٍ خَاشِعٍ أَن تُسَامِحَنِي وَتَرْحَمَنِي
হে আল্লাহ্‌! আমি তোমার কাছে নিবেদন জানাই পূর্ণ আনুগত্যে, বিনয়াবনত চিত্তে ও ভীত-বিহ্বল অন্তরে।
O Allah, verily I ask You with the asking of a submissive, abased and lowly man to show me forbearance, to have mercy on me
وَتَجْعلَنِي بِقَسَمِكَ رَاضِياً قَانِعاً، وَفِي جَمِيعِ الأَحْوَاِل مُتَوَاضِعاً
যেন আমার প্রতি তুমি ক্ষমাশীল ও দ্য়ার্দ্র হও এবং তোমার দেয়া বরাদ্দে যেন খুশী ও পরিতৃপ্ত থাকতে পারি আর আমাকে যে কোন পরিস্থিতিতে বিনম্র ও বিনয়ী রাখো।,
And to make me satisfied and content with Your appointment and [make me] humble in every state.
اَللَّهُمَّ وَأَسْألُكَ سُؤَالَ مَنِ اشْتَدَّتْ فَاقَتُهُ
হে আল্লাহ্‌! আমি তোমার কাছে প্রার্থনা জানাই এমন এক ব্যক্তির মতো যে চরম সংকটে নিপতিত
O Allah, I ask You the question of one whose indigence is extreme,
وَأَنزَلَ بِكَ عِنْدَ الشَّدَائِدِ حَاجَتَهُ
এবং তোমার কাছে তার প্রয়োজন ভিক্ষা করছে
And who has stated to You in difficulties his need
وَعَظُمَ فِيمَا عِنْدَكَ رَغْبَتُهُ
আর তোমার কাছে যা আছে তা তার আশাকে বহু গুণ বর্ধিত করেছে।
And whose desire for what is with You has become great.
اَللَّهُمَّ عَظُمَ سُلْطَانُكَ وَعَلاَ مَكَانُكَ
হে আল্লাহ্‌! বিশাল তোমার সাম্রাজ্য এবং মহিমান্বিত তোমার মর্যাদা।
O Allah, Your force is tremendous, Your place is lofty,
وَخَفِي مَكْرُكَ وَظَهَرَ أَمْرُكَ
তোমার পরিকল্পনা দৃশ্যাতীত, তোমার ক্ষমতা স্পষ্ট,
And Your plan is hidden, Your command is manifest,
وَغَلَبَ قَهْرُكَ وَجَرَتْ قُدْرَتُكَ
তোমার শক্তি বিজয়ী, তোমার কর্তৃত্ব সর্বব্যাপী
And Your domination is overwhelming, Your power is unhindered
وَلا يُمْكِنُ الْفِرَارُ مِنْ حُكُومَتِكَ
এবং তোমার সীমানা থেকে পলায়ন অসম্ভব।
And escape from Your governance is impossible.
اَللَّهُمَّ لا أَجِدُ لِذُنُوبِي غَافِراً وَّلا لِقَبَائِحِي سَاتِراً
হে আল্লাহ্‌! তুমি ছাড়া আমার পাপ ক্ষমা করার কিংবা আমার ঘৃণ্য কাজগুলো গোপন করে রাখার আর কেউ নেই।
O Allah, I find no forgiver of my sins, Nor concealer of my ugly acts
وَّلا لِشَيٍْء مِّنْ عَمَلِي الْقَبِيحِ بِالْحَسَنِ مُبَدِّلاً غَيْرَكَ
আমার মন্দ ক্রিয়াগুলোকে সদগুণে রূপান্তরিত করার জন্যও তুমি ছাড়া আমার আর কেউ নেই।
Nor transformer of any of my ugly acts into good acts but You
لا إِلَهَ إِلاَّ أَنتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ
তুমি ছাড়া আর কোন উপাস্য নেই এবং সমস্ত প্রশংসা তোমারই।
There is no god but You! Glory be to You, and Thine is the praise!
ظَلَمْتُ نَفْسِي ظَلَمْتُ نَفْسِي ظَلَمْتُ نَفْسِي
আমি আমার আত্মার ওপর জুলুম করেছি,আমি আমার আত্মার ওপর জুলুম করেছি , আমি আমার আত্মার ওপর জুলুম করেছি
I have wronged myself, I have wronged myself, I have wronged myself,
وَتَجَرَّأْتُ بِجَهْلِي
এবং আমার এ ধৃষ্টতা জন্মেছে আমার অজ্ঞতার কারণে।
And I have been audacious in my ignorance
وَسَكَنتُ إِلَي قَدِيمِ ذِكْرِكَ لِي وَمَنِّكَ عَلَيَّ
পাপ করতে গিয়ে আমি নির্ভর করেছিলাম আমার অতীত যিকির এবং আমার প্রতি তোমার অতীত দয়ার ওপর।
And I have depended upon Your ancient remembrance of me and Your favour toward me.
اَللَّهُمَّ مَوْلايَ
হে আল্লাহ্‌! হে আমার প্রভূ!
O Allah! O my Protector!
كَم مِّن قَبِيحٍ سَتَرْتَهُ
আমার কত জঘন্য পাপকে তুমি গোপন করেছ,
How many ugly things You hast concealed!
وَكَم مِّن فَاِدحٍ مِّنَ البَلاءِ أَقَلْتَهُ
আমার কত কঠিন কষ্টকে তুমি সহনীয় করে দিয়েছ।
How many burdensome tribulations You hast abolished!
وَكَم مِّنْ عِثَارٍ وَّقَيْتَهُ
এবং কত বিচ্যুতি হতে আমাকে তুমি রক্ষা করেছ,
And how many stumbles You hast prevented!
وَكَم مِّن مَّكْرُوهٍ دَفَعْتَهُ
কত নোংরা কাজ হতে আমাকে দূরে রেখেছ
And how many ordeals You hast repelled!
وَكَم مِّن ثَنَاٍء جَمِيلٍ لَّسْتُ أَهْلاً لَّهُ نَشَرْتَهُ
এবং আমার যোগ্যতার তুলনায় কত বেশি প্রশংসা তুমি চতুর্দিক ছড়িয়েছ!
And how much beautiful praise, for which I was unworthy, You hast spread abroad!
اَللَّهُمَّ عَظُمَ بَلائِي
হে আল্লাহ্‌! আমার যাতনা হয়েছে অসহনীয়
O Allah, my tribulation is tremendous,
وَأَفْرَطَ بِي سُوءُ حَاِلي
আমার দুরবস্থা চরম সীমায় পৌঁছেছে
And my bad state is excessive,
وَقَصُرَتْ بِي أَعْمَاِلي
এবং আমার আমল খুবই নগণ্য
And my acts are inadequate,
وَقَعَدَتْ بِي أَغْلاَلِي
আমার (পাপের) বোঝা আমাকে অবরুদ্ধ করে ফেলেছে।
And my fetters have tied me down,
وَحَبَسَنِي عَن نَّفْعِي بُعْدُ آمَاِلي
এবং মিথ্যা আশার মরীচীকা আমাকে আমার কল্যাণ থেকে দূরে রেখেছে
And my far-fetched hopes have held me back from my gain
وَخَدَعَتْنِي الدُّنْيَا بِغُرُورِهَا وَنَفْسِي بِجِنَايَتِهَا وَمِطَاِلي
এবং দুনিয়া তার মোহমায়ায় আমাকে আবিষ্ট করেছে এবং আমার আপন সত্তা পরিণত হয়েছে বিশ্বাসঘাতকতা ও ছলনাপ্রবণতার শিকারে।
And this world with its delusions, my own soul with its offences and my delay have deceived me.
يَا سَيِّدِي فَأَسْألُكَ بِعِزَّتِكَ أَن لا يَحْجُبَ عَنْكَ دُعَائِي سُوءُ عَمَلِي وَفِعَاِلي
অতএব, হে আমার প্রভু! তোমার মহত্ত্বের নামে আমি কাতর মিনতি জানাই, আমার পাপ ও অপকর্মগুলো যেন আমার দোয়াকে তোমার দরজায় পৌঁছতে বাধাগ্রস্ত না করে
O my Master! So I ask You by Your might not to let my evil works and acts veil my supplication from You,
وَلا تَفْضَحَنِي بِخَفِيِّ مَا اطَّلَعْتَ عَلَيْهِ مِنْ سِرِّي
এবং তুমি কিছুতেই তোমার জানা আমার গোপন বিষয়গুলো প্রকাশ করে দিয়ে আমাকে অপমানিত করো না
And not to disgrace me through the hidden things You knowest of my secrets
وَلا تُعَاجِلْنِي بِالْعُقُوبَةِ عَلَى مَا عَمِلْتُهُ فِي خَلَوَاتِي
আর নির্জনে আমি যা করেছি, তার জন্য আমাকে শাস্তি দিতে তাড়াহুড়ো কোরো না—
And not to hasten me to punishment for what I have done in private:
مِنْ سُوءِ فِعْلِي وَإِسَاءَتِي،
আমার যেসব অপকর্ম ও অন্যায়,
My evil acts in secrecy and my misdeeds
وَدَوَامِ تَفْرِيطِي وَجَهَالَتِي
আমার ধারাবাহিক অবহেলা ও মূর্খতা,
And my continuous negligence and my ignorance
وَكَثْرَةِ شَهَوَاتِي وَغَفْلَتِي
এবং আমার মাত্রাতিরিক্ত কুপ্রবৃত্তি ও উদাসীনতার কারণে।
And my manifold passions and my forgetfulness.
وَكُنِ اَللَّهُمَّ بِعِزَّتِكَ لِي فِي كُلِّ الأَحْوَاِل رَؤُوفاً
হে আল্লাহ্‌! আমি তোমার মহত্ত্বের উসিলায় তোমার কাছে নিবেদন জানাই সর্বাবস্থায় আমার প্রতি করুণাময় হতে
And by Your might, O Allah, be kind to me in all states
وَّعَلَيَّ فِي جَمِيعِ الأُمُورِ عَطُوفاً
এবং প্রতিটি বিষয়ে আমার প্রতি সদয় দৃষ্টি দিতে।
And be gracious to me in all affairs!
إِلَهِي وَرَبِّي مَن لِّي غَيْرُكَ أَسْألُهُ كَشْفَ ضُرِّي وَالْنَّظَرَ فِي أَمْرِي!
হে আমার প্রভু! প্রতিপালক! তুমি ছাড়া কি আমার এমন কেউ আছে যার কাছে আমি বিপদ মুক্তির আবেদন করতে কিংবা আমার সমস্যা অনুধাবনের প্রার্থনা জানাতে পারি?
My God and my Lord! Have I any but You from whom to ask removal of my affliction and regard for my affairs!
إِلَهِي وَمَوْلاي أَجْرَيْتَ عَلَيَّ حُكْماً اتَّبَعْتُ فِيهِ هَوَى نَفْسِي،
হে আমার উপাস্য! হে আমার প্রভু! তুমি আমার (জীবনে চলার) জন্য বিধান নির্ধারণ করেছ, কিন্তু তার পরিবর্তে আমি আমার হীন কামনার দাসত্ব করেছি
My God and my Protector! You put into effect through me a decree in which I followed the caprice of my own soul
وَلَمْ أَحْتَرِسْ فِيهِ مِن تَزْيينِ عَدُوِّي،
এবং আমি শত্রুর প্ররোচনার বিরুদ্ধে সতর্ক থাকিনি।
And [I] did not remain wary of adorning my enemy.
فَغَرَّنِي بِمَا أَهْوَى وَأَسْعَدَهُ عَلَى ذَلِكَ القَضَاءُ
সে আমাকে নিরর্থক আশার মায়াজালে বেঁধে নিয়েছে যা আমাকে টেনে নিয়েছে অধঃপাতে এবং নিয়তি তাকে সহায়তা দিয়েছে এ কর্মে।
So he deluded me through my soul's caprice and therein destiny favoured him
فَتَجَاوَزْتُ بِمَا جَرَى عَلَيَّ مِنْ ذَلِكَ بَعْضَ حُدُودِكَ
এভাবে আমি তোমার কিছু নির্ধারিত সীমা লঙ্ঘন করেছি
So, in what was put into effect through me in that situation, I transgressed some of Your statutes
وَخَالَفْتُ بَعْضَ أَوَامِرِكَ
এবং আমি তোমার কিছু কিছু আদেশ অমান্য করেছি;
And disobeyed some of Your commands.
فَلَكَ الْحُجَّةُ عَلَيَّ فِي جَمِيعِ ذَلِكَ
অতএব, ঐ সমস্ত বিষয়ে আমার বিরুদ্ধে তোমার (যথার্থ) অভিযোগ রয়েছে
So Thine is the argument against me in all of that
وَلا حُجَّةَ لِي فِيمَا جَرَي عَلَيَّ فِيهِ قَضَاؤُكَ،
এবং আমার প্রতি তোমার রায়ের বিরুদ্ধে আমার কোন অজুহাত নেই।
I have no argument in what Your destiny put into effect through me therein
وَأَلْزَمَنِي حُكْمُكَ وَبَلاؤُكَ
তাই আমি (যথার্থভাবেই) তোমার বিচারের যোগ্য হয়েছি এবং শাস্তির উপযুক্ততা অর্জন করেছি।
nor in what Your decree and Your tribulation imposed upon me.
وَقَدْ أَتَيْتُكَ يَا إِلَهِي بَعْدَ تَقْصِيرِي وَإِسْرَافِي عَلَى نَفْسِي
কিন্তু এখন আমি কর্তব্যহীনতা ও আমার আত্মার বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অপরাধে অপরাধী হওয়ার পর
Now I have come to You, My God, after my shortcoming and my immoderation toward myself,
مُعْتَذِرًا نَّادِمًا، مُّنْكَسِرًا مُّسْتَقِيلاً مُّسْتَغْفِرًا مُّنِيبًا، مُّقِرًّا مُّذْعِنًا مُّعْتَرِفًا
ক্ষমাপ্রার্থী অন্তরে অনুতপ্ত হয়ে ভগ্ন হৃদয়ে তোমার কাছে অবনত মস্তকে (আমার অপরাধ) স্বীকার করে তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি;
Proffering my excuse, regretful, Broken, apologizing, Asking forgiveness, repenting, Acknowledging, submissive, confessing.
لا أَجِدُ مَفَرّاً مِّمَّا كَانَ مِنِّي
কেননা, আমার কৃতকর্মের প্রতিফল ভোগ হতে মুক্তির কোন উপায় আমি দেখছি না
I find no place to flee from what occurred through me,
وَلا مَفْزَعاً أَتَوَجَّهُ إِلَيْهِ في أَمْرِي
এবং এমন কোনো আশ্রয়স্থলও নেই, আমার যার দিকে আমি মুখ ফেরাতে পারি (বা ছুটে যেতে পারি)।
Nor any place of escape to which I may turn in my affairs,
غَيْرَ قَبُولِكَ عُذْرِي، وَإِدخَاِلكَ إِيَاي فِي سَعَةٍ مِّن رَّحْمَتِكَ
তোমার কাছে আমার ওজর কবুল হওয়া ছাড়া, এবং তোমার সুপ্রশস্ত রহমতের মাঝে আমাকে স্থান দেওয়া ছাড়া।
Other than Your acceptance of my excuse and Your entering me into the compass of Your mercy.
اَللَّهُمَّ فَاقْبَل عُذْرِي
হে আল্লাহ্‌! আমার তওবা কবুল করো
O Allah, so accept my excuse,
وَارْحَمْ شِدَّةَ ضُرِّي
এবং আমার তীব্র যাতনার ওপর দয়ার্দ্র্য হও
Have mercy upon the severity of my affliction
وَفُكَّنِي مِن شَدِّ وَثَاقِي
এবং আমাকে আমার ভারী (মন্দ কর্মের) শৃঙ্খল থেকে মুক্ত করো।
And release me from the tightness of my fetters,
يَا رَبِّ ارْحَمْ ضَعْفَ بَدَنِي وَرِقَّةَ جِلْدِي وَدِقَّةَ عَظْمِي
হে পালনকর্তা! আমার দুর্বল শরীরের ওপর দয়ার্দ্র্য হও এবং আমার কোমল ত্বক ও ভঙ্গুর হাড়গুলোর ওপর করুণা করো।
My Lord, have mercy upon the weakness of my body, the thinness of my skin and the frailty of my bones.
يَا مَنْ بَدَأَ خَلْقِي وَذِكْرِي وَتَرْبِيَتِي وَبِرِّي وَتَغْذِيَتِي
প্রভু! যে তুমি আমাকে সৃষ্টি করেছ, আমাকে ব্যক্তিত্ব দিয়েছ এবং আমার সুষ্ঠু প্রতিপালন নিশ্চিত করেছ এবং আমাকে রিযিক দিয়েছ
O You who gave rise to my creation, to the remembrance of me, to the nurture of me, to goodness toward me and to nourishment on me,
هَبْنِي لابْتِدَاءِ كَرَمِكَ وَسَاِلفِ بِرِّكَ بِي
দয়া করে আমার ওপর তোমার সেই পরিমাণ রহমত ও বরকত বর্ষণ পুনরায় আরম্ভ করো, যে পরিমাণ ছিল আমার জীবনের সূচনালগ্নে।
Bestow upon me for the sake of Your having given rise [to me] with generosity and Your previous goodness to me!
يَا إِلَهِي وَسَيِّدِي وَرَبِّي
হে আমার ইলাহ্‌! আমার মালিক! আমার প্রভু!
O Allah, my Master and my Lord!
أَتُرَاكَ مُعَذِّبِي بِنَارِكَ بَعْدَ تَوْحِيدِكَ
তুমি কি তোমার প্রজ্বলিত আগুনে আমাকে দগ্ধ হয়ে শাস্তি পেতে দেখবে যেখানে আমি তোমার একত্বে বিশ্বাস স্থাপন করেছি?
Canst You see Yourself tormenting me with Your fire after I have professed Your Unity
وَبَعْدَ مَا انْطَوَى عَلَيْهِ قَلْبِي مِن مَّعْرِفَتِكَ
আর তারপর আমার অন্তর পরিপূর্ণ তোমার (পবিত্র) জ্ঞানে,
And after the knowledge of You my heart has embraced,
وَلَهِجَ بِهِ لِسَانِي مِنْ ذِكْرِكَ
আর আমার জিহ্বা বারবার উচ্চারণ করেছে তোমার প্রশংসাধ্বনি
And the remembrance of You my tongue has constantly mentioned
وَاعْتَقَدَهُ ضَمِيرِي مِنْ حُبِّكَ
এবং তোমার ভালবাসায় আমার অন্তর হয়েছে প্রেমার্ত
And the love of You to which my mind has clung,
وَبَعْدَ صِدْقِ اعْتِرَافِي وَدُعَائِي خَاضِعاً لِّرُبُوبِيَّتِكَ
এবং যখন আমি তোমার কর্তৃত্বের কাছে একান্ত হৃদয়ে ভুল স্বীকার করেছি এবং আকূল হৃদয়ে প্রার্থনা জানিয়েছি?
And after the sincerity of my confession and my supplication, humble before Your lordship?
هَيْهَاتَ أَنتَ أَكْرَمُ مِنْ أَن تُضَيِّعَ مَن رَّبَّيْتَهُ
অবশ্যই না! যাকে তুমি লালন-পালন করেছ তাকে ধ্বংস করা,
Far be it from You! You art more generous than that You shouldst squander him whom You hast nurtured,
أَوْ تُبْعِدَ مَنْ أَدْنَيْتَهُ
কিংবা যাকে তুমি নিজেই রক্ষণাবেক্ষণ করেছ তাকে তোমার থেকে দূরে তাড়িয়ে দেয়া,
Or banish him whom You hast brought nigh,
أَوْ تُشَرِّدَ مَنْ آوَيْتَهُ
কিংবা যাকে তুমি নিজে আশ্রয় দিয়েছ
Or drive away him whom You hast given an abode
أَوْ تُسْلِّمَ إِلىَ الْبلاءِ مَن كَفَيْتَهُ وَرَحِمْتَهُ
কিংবা যাকে তুমি আদর-যত্ন করেছ এবং যার প্রতি তুমি দয়ার্দ্র্য থেকেছ, তাকে ত্যাগ করে যন্ত্রণার মাঝে ফেলে রাখার মতো তুমি নও। তুমি অসীম দয়ার অধিকারী, করুণাময়, দাতা।
Or submit to tribulation him whom You hast spared and shown mercy.
وَلَيْتَ شِعْرِي يَا سَيِّدِي وَإِلَهِي وَمَوْلاي
হে আমার মালিক! আমার ইলাহ্‌ ও প্রভু! আমার জানতে ইচ্ছে করে
Would that I knew, my Master, My God and my Protector,
أَتُسَلِّطُ النَّارَ عَلَى وُجُوهٍ خَرَّتْ لِعَظَمَتِكَ سَاجِدَةً
তুমি কি ঐসব মুখকে অগ্নিতে প্রজ্বলিত করবে যেসব মুখ তোমার মহত্ত্বের সম্মুখে সিজদাবনত হয়েছে
Whether You wilt give the Fire dominion over faces fallen down prostrate before Your Tremendousness,
وَّعَلَى أَلْسُنٍ نَّطَقَتْ بِتَوْحِيدِكَ صَادِقَةً وَّبِشُكْرِكَ مَادِحَةً
কিংবা ঐসব জিহ্বাকে যেগুলো একনিষ্ঠভাবে তোমার একত্ব ঘোষণা করেছে এবং সব সময় তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে
And over tongues voicing sincerely the profession of Your Unity and giving thanks to You in praise,
وَّعَلَى قُلُوبٍ اعْتَرَفَتْ بِإِلَهِيَّتِكَ مُحَقِّقَةً
বা যে হৃদয়গুলো দৃঢ় বিশ্বাসের সাথে তোমার প্রভুত্ব মেনে নিয়েছে, (সেই হৃদয়গুলোকে দোযখের আগুন কীভাবে স্পর্শ করবে?)
And over hearts acknowledging Your Divinity through verification,
وَّعَلَى ضَمَائِرَ حَوَتْ مِنَ الْعِلْمِ بِكَ حَتَّى صَارَتْ خَاشِعَةً
অথবা যে বিবেক তোমার পরিচয়ের জ্ঞানে সিক্ত হয়ে তোমার ভয়ে অবনত ও সমর্পিত হয়েছে, (দোযখের আগুন কীভাবে সেই বিবেককে দগ্ধ করবে?)
And over minds encompassing knowledge of You until they have become humble
وَّعَلَى جَواِرحَ سَعَتْ إِلَى أَوْطَانِ تَعَبُّدِكَ طَائِعَةً وَّأَشَارَتْ بِاسْتِغْفَارِكَ مُذْعِنَةً
কিংবা ঐসব হাত-পা প্রজ্বলিত করবে যেগুলো তোমার ইবাদতের স্থানগুলোয় স্বতঃপ্রণোদিত হয়ে তোমার ক্ষমা ভিক্ষার কঠোর প্রয়াস চালিয়েছে?
And over bodily members speeding to the places of Your worship in obedience and beckoning for Your forgiveness in submission.
مَّا هَكَذَا الظَّنُّ بِكَ وَلا أُخْبِرْنَا بِفَضْلِكَ عَنكَ
এ তোমার কাছ থেকে কিছুতেই আশা করা যায় না। কেননা, তোমার দয়ার্দ্র্য স্বভাবের সাথে এরূপ আচরণ একেবারেই বেমানান, হে করুণাময়!
No such opinion is held of You! Nor has such been reported - thanks to Your bounty — concerning You,
يَا كَرِيمُ، يَا رَبِّ
হে দয়াময়! হে প্রভু!
O All-generous! My Lord,
وَأَنتَ تَعْلَمُ ضَعْفِي عَن قَلِيلٍ مِّن بَلاءِ الدُّنْيَا وَعُقُوبَاتِهَا،
তুমি জানো যে, এ দুনিয়ার সামান্য কষ্ট (এবং শাস্তি) সহ্য করাও আমার জন্য কতো কষ্টকর,
And You knowest my weakness before a little of this world's tribulations and punishments,
وَمَا يَجْرِي فِيهَا مِنَ الْمَكَارِهِ عَلَى أَهْلِهَا
এবং দুনিয়ার সামান্য বিপদ-আপদও যা এর অধিবাসীদের ওপর নেমে আসে।
And before those ordeals which befall its inhabitants,
عَلَى أَنَّ ذَلِكَ بَلاءٌ وَّمَكْرُوهٌ، قَلِيلٌ مَّكْثُهُ، يَسِيرٌ بَقَاؤُهُ، قَصِيرٌ مُّدَّتُهُ
যদিও সেই (পার্থিব) বিপদ ও কষ্টের স্থায়িত্ব সামান্য, টিকে থাকার সময় অল্প এবং মেয়াদ অত্যন্ত সংক্ষিপ্ত।
Even though it is a tribulation and ordeal whose stay is short, whose subsistence is but little and, whose period is but fleeting.
فَكَيْفَ احْتِمَاِلي لِبَلاءِ الآخِرَةِ وَجَلِيلِ وُقُوعِ الْمَكَارِهِ فِيهَا!
তাহলে পরকালের শাস্তি এবং সেখানে আপতিত হওয়া ভয়াবহ কষ্টসমূহ আমি কীভাবে সহ্য করব!
So how can I endure the tribulations of the next world and the great ordeals that occur within it?
وَهُوَ بَلاءٌ تَطُولُ مُدَّتُهُ، وَيَدُومُ مَقَامُهُ، وَلا يُخَفَّفُ عَنْ أَهْلِهِ
এবং তা এমন এক শাস্তি যার মেয়াদ দীর্ঘ,যার স্থায়িত্ব চিরস্থায়ী (বা বিরাট),এবং এর অধিবাসীদের থেকে তা বিন্দুমাত্র লাঘব করা হবে না।
For it is a tribulation whose period is long, whose station endures and whose sufferers are given no respite,
لأَنَّهُ لا يَكُونُ إِلاَّ عَنْ غَضَبِكَ وَانتِقَامِكَ وَسَخَطِكَ
যা তোমার ক্রোধ ও কঠোর ন্যায়বিচারের পরিণতি,
Since it only occurs as a result of Your wrath, Your vengeance and Your anger,
وَهَذَا مَا لا تَقُومُ لَهُ السَّمَاوَاتُ وَالأَرْضُ
যা আসমান ও জমিন সহ্য করতে অক্ষম?
And these cannot be withstood by the heavens and the earth.
يَا سَيِّدِي فَكَيْفَ بِي
হে প্রভু! তবে আমার কি হবে,
O Master, so what about me?!
وَأَنَا عَبْدُكَ الضَّعِيفُ الذَّلِيلُ الْحَقِيرُ الْمِسْكِينُ الْمُسْتَكِينُ
আমি তোমার দুর্বল, ক্ষুদ্র, হীন, নগণ্য ও ম্রীয়মান দাসানুদাস?
For I am Your weak, lowly, base, wretched and miserable slave.
يَا إِلَهِي وَرَبِّي وَسَيِّدِي وَمَوْلاي
হে আমার উপাস্য! আমার মালিক! আমার প্রভু! আমার লালনকর্তা!
My God! My Lord! My Master! My Protector!
لأَيِّ الأُمُورِ إِلَيْكَ أَشْكُو
কোন্‌ বিষয়ে আমি তোমার কাছে অভিযোগ জানাব,
For which things would I complain to You?
وَلِمَا مِنْهَا أَضِجُّ وَأَبْكِي
আর কোন্‌টা নিয়ে আমি অশ্রু ঝরাব, আর বিলাপ করব-
And for which of them would I lament and weep?
لأَلِيمِ الْعَذَابِ وَشِدَّتِهِ!
শাস্তির যাতনা ও তার তীব্রতার জন্য
For the pain and severity of chastisement?
أَمْ لِطُولِ الْبَلاءِ وَمُدَّتِهِ!
নাকি শাস্তির মেয়াদের দীর্ঘতার জন্য?
Or for the length and period of tribulation?
فَلَئِن صَيَّرْتَنِي لِلْعُقُوبَاتِ مَعَ أَعْدَائِكَ
অতএব, যদি তুমি আমাকে তোমার শত্রুদের সাথে শাস্তি দিতে নিয়ে যাও
So if You takest me to the punishments with Your enemies,
وَجَمَعْتَ بَيْنِي وَبَيْنَ أَهْلِ بَلائِكَ
এবং তোমার আযাব ভোগকারী লোকদের সাথে আমাকেও জড়ো করো,
And gatherest me with the people of Your tribulation
وَفَرَّقْتَ بَيْنِي وَبَيْنَ أَحِبَّائِكَ وَأَوْلِيَائِكَ
আর তোমার আওলীয়াদের কাছ থেকে আমাকে পৃথক করে নাও,
And separatest me from Your friends and saints,
فَهَبْنِي يَا إِلَهِي وَسَيِّدِي وَمَوْلاي وَرَبِّي صَبَرْتُ عَلَى عَذَابِكَ،
তাহলে হয়তো হে প্রভু! হে মালিক! হে ইলাহ্‌! হে প্রতিপালক! আমি তোমার এ সমস্ত শাস্তি ধৈর্যের সাথে সয়ে নেবো।
Then suppose, My God, my Master, my Protector and my Lord that I am able to endure Your chastisement,
فَكَيْفَ أَصْبِرُ عَلَى فِرَاقِكَ
কিন্তু তোমার থেকে বিচ্ছিন্নতা আমি কীভাবে সহ্য করব ?
How can I endure separation from You?
وَهَبْنِي صَبَرْتُ عَلَى حَرِّ نَارِكَ،
কিংবা ধরা যাক। আমি তোমার আগুনের প্রজ্বলন সহ্য করতে পারলাম,
And suppose that I am able to endure the heat of Your fire,
فَكَيْفَ أَصْبِرُ عَنِ النَّظَرِ إِلَى كَرَامَتِكَ
কিন্তু কেমন করে আমি তোমার ক্ষমা ও দয়ার বঞ্চনা সয়ে নেব?
How can I endure not gazing upon Your generosity?
أَمْ كَيْفَ أَسْكُنُ فِي النَّارِ وَرَجَائِي عَفْوُكَ
কেমন করে আমি আগুনের মাঝে বসবাস করব যখন তোমার ক্ষমার ওপর ভরসা করে আমি আশার ভেলা ভাসিয়েছি?
Or how can I dwell in the Fire while my hope is Your pardon?
فَبِعِزَّتِكَ يَا سَيِّدِي وَمَوْلاي أُقْسِمُ صَادِقاً، لَئِن تَرَكْتَنِي نَاطِقاً
হে আমার প্রভু! তোমার মহামর্যাদার শপথ, তুমি যদি দোজখের আগুনের মধ্যেও আমার বাকশক্তি রক্ষা কর,
So by Your might, my Master and my protector, I swear sincerely, if You leavest me with speech,
لأَضِجَّنَّ إِلَيْكَ بَيْنَ أَهْلِهَا ضَجِيجَ الآمِلِينَ
তাহলে আমি সেখানে বসে একজন দৃঢ় আশাবাদীর আশা নিয়েই তোমার কাছে কাতর আকুতি জানাতে থাকব।
I will lament to You from the midst of the Fire's inhabitants with lamentation of the hopeful;
وَلأَصْرُخَنَّ إِلَيكَ صُرَاخَ المُسْتَصْرِخِينَ
একজন নিঃস্বের মতোই আমি তোমার কাছে আকুল হয়ে কাঁদব,
I will cry to You with the cry of those crying for help;
وَلأَبْكِيَنَّ عَلَيْكَ بُكَاءَ الفَاقِدِينَ
আর তোমাকে ডাক ছেড়ে বলব,
I will weep to You with the weeping of the bereft;
وَلأُنَادِيَنَّكَ أَيْنَ كُنتَ يَا وَلِيَّ الْمُؤْمِنِينَ
আর আমি অবশ্যই তোমাকে ডেকে ডেকে বলব, হে মুমিনদের অভিভাবক ! তুমি কোথায়?
And I will call to You, Where art You, O Sponsor of the believers,
يَا غَايَةَ آمَاِل العَارِفِينَ
হে মুমিনদের সহায়!
O Goal of the hopes of Your knowers,
يَا غِيَاثَ المُسْتَغِيثِينَ
হে ঈমানদারদের একমাত্র ভরসা!
O Aid of those who seek assistance,
يَا حَبِيبَ قُلُوبِ الصَّادِقِينَ
হে সত্যবাদীদের হৃদয়ের প্রিয়তম
O Friend of the hearts of the sincere
وَيَا إِلَهَ العَالَمِينَ
হে জগতের সমস্ত অধিবাসীর প্রভু!
And O God of all the world's inhabitants!
أَفَتُرَاكَ، سُبْحَانَكَ يَا إِلَهِي وَبِحَمْدِكَ، تَسْمَعُ فِيهَا صَوْتَ عَبْدٍ مُّسْلِمٍ
হে আল্লাহ্‌! সমস্ত প্রশংসা আর মর্যাদা তোমারই, তুমি কি একবারও ফিরে দেখবে না যে, তোমার একজন মুসলিম দাস
Canst You see Yourself — Glory be to You My God, and Thine is the praised — hearing within the Fire the voice of a slave surrendered to You,
سُجِنَ فِيهَا بِمُخَالَفَتِهِ
তার অবাধ্যতার কারণে দোযখের আগুনে বন্দী
Imprisoned there because of his violations,
وَذَاقَ طَعْمَ عَذَابِهَا بِمَعْصِيَتِهِ
এবং অন্যায় আচরণের কারণে এর শাস্তি ভোগ করছে
Tasting the favour of its torment because of his disobedience,
وَحُبِسَ بَيْنَ أَطْبَاقِهَا بِجُرْمِهِ وَجَرِيرَتِهِ
এবং নিজের অপরাধ ও পাপের দরুন এর স্তরগুলোর মাঝে অবরুদ্ধ হয়ে আছে
And confined within its levels because of his sin and crime,
وَهُوَ يَضِجُّ إلَيْكَ ضَجِيجَ مُؤَمِّلٍ لِّرَحْمَتِكَ
তোমার দয়ার ওপর দৃঢ় আস্থা নিয়ে তোমার প্রতি তীব্র আবেদন জানাচ্ছে
While he laments to You with the lament of one hopeful for Your mercy,
وَيُنَادِيكَ بِلِسَانِ أَهْلِ تَوْحِيدِكَ
ঐসকল ব্যক্তির মতো যারা তোমার তাওহীদে দৃঢ় বিশ্বাসী
And calls to You with the tongue of those who profess Your Unity
وَيَتَوَسَّلُ إلَيْكَ بِرُبُوبِيَّتِكَ
এবং তোমার প্রভুত্বের কাছে আভূমি নতজানু
And entreats You by Your lordship!
يَا مَوْلاي فَكَيْفَ يَبقَى فِي الْعَذَابِ وَهُوَ يَرْجُو مَا سَلَفَ مِنْ حِلْمِكَ
ইয়া মাওলা! তোমার অতীত ক্ষমা, অনুকম্পা ও রহমতের ওপর পূর্ণ ভরসা রাখার পরও কেমন করে সেই বান্দা কঠিন আযাবের মাঝে নিমজ্জিত থাকবে?
My Protector, so how should he remain in the chastisement, while he has hope for Your previous clemency?
أَمْ كَيْفَ تُؤْلِمُهُ النَّارُ وَهُوَ يَامَلُ فَضْلَكَ وَرَحْمَتَكَ
তবে কেমন করে আগুন তাকে কষ্ট দেবে যখন সে তোমার অনুগ্রহ ও রহমতের আশা রাখে?
Or how should the Fire cause him pain while he expects Your bounty and mercy?
أَمْ كَيْفَ يُحْرِقُهُ لَهِيبُهَا وَأَنتَ تَسْمَعُ صَوْتَهُ وَتَرَى مَكَانَهُ
কিংবা কেমন করে তার লেলিহান শিখা তাকে পোড়াবে যখন তুমি তার আর্তনাদ শুনছ এবং তার অবস্থান দেখছ?
Or how should its flames burn him, while You hearest his voice and seest his place?
أَمْ كَيْفَ يَشْتَمِلُ عَلَيْهِ زَفِيرُهَا وَأَنتَ تَعْلَمُ ضَعْفَهُ
কিংবা কেমন করে দোযখের গর্জন তাকে ঘিরে ধরবে অথচ তুমি জানো সে কি ভীষণ দুর্বল?
Or how should its groaning encompass him, while You knowest his weakness?
أَمْ كَيْفَ يَتَقَلْقَلُ بَيْنَ أَطْبَاقِهَا وَأَنتَ تَعْلَمُ صِدْقَهُ
কিংবা কেমন করে সে দোযখের স্তরগুলোর চাপে নিষ্পিষ্ট হতে থাকবে যখন তুমি তার নিষ্ঠার কথা জানো?
Or how should he be convulsed among its levels, while You knowest his sincerity?
أَمْ كَيْفَ تَزْجُرُهُ زَبَانِيَتُهَا وَهُوَ يُنَادِيكَ يَا رَبَّهُ
কিংবা কেমন করে দোযখের প্রহরীরা তাকে কষ্ট দেবে যখন সে কেবলই ডাকছে ‘ইয়া রব্ব!’ বলে?
Or how should its keepers torture him while he calls out to You, O Lord?
أَمْ كَيْفَ يَرْجُو فَضْلَكَ فِي عِتْقِهِ مِنْهَا فَتَتْرُكُهُ فِيهَا
কেমন করে তুমি তাকে ফেলে রাখবে (দোযখের মাঝে) যখন তার দৃঢ় বিশ্বাস যে, তোমার অপার করুণা তাকে এখান থেকে মুক্ত করবে?
Or how should he have hope of Your bounty in freeing him from it, while You abandonest him within it?
هَيهَاتَ مَا ذَلِكَ الظَّنُّ بِكَ
হায়! এমনটা তোমার থেকে আমরা আশা করি না,
Far be it from You! That is not what is expected of You,
وَلا الْمَعْرُوفُ مِن فَضْلِكَ
তোমার করুণার চোহারাও এমনটা নয়,
Nor what is well-known of Your bounty,
وَلا مُشْبِهٌ لِمَا عَامَلْتَ بِهِ الْمُوَحِّدِينَ مِنْ بِرِّكَ وَإِحْسَانِكَ
কিংবা তোমার একত্বে বিশ্বাসীদের প্রতি তুমি যে করুণা প্রদর্শন করো, তার সাথেও এর কোন মিল নেই।
Nor it is similar to the goodness and kindness You hast shown to those who profess Your Unity.
فَبِالْيَقِينِ أَقْطَعُ لَوْلا مَا حَكَمْتَ بِهِ مِن تَعْذِيبِ جَاحِدِيكَ
অতএব, আমি নিশ্চিত হয়ে ঘোষণা করছি যে, যদি তুমি অবিশ্বাসীদের জন্য শাস্তি নির্ধারণ না করতে
So I declare with certainty that were it not for what You hast decreed concerning the chastisement of Your deniers
وَقَضَيْتَ بِهِ مِنْ إِخْلاَدِ مُعَانِدِيكَ
এবং তোমার শত্রুদের আবাস হিসাবে দোযখকে নির্ধারিত না করতে,
And what You hast foreordained concerning the everlasting home of those who stubbornly resist,
لَجَعَلْتَ النَّارَ كُلَّهَا بَرْداً وَّسَلاَماً،
তাহলে তুমি দোযখকে শীতল ও প্রশান্তিময় করে তুলতে
You wouldst make the Fire, all of it, coolness and safety,
وَمَا كَانَ لأَحَدٍ فِيهَا مَقَرّاً وَّلا مُقَاماً
এবং কোন মানুষকেই কষ্টকর দোযখবাস করতে হতো না;
And no one would have a place of rest or abode within it.
لَّكِنَّكَ تَقَدَّسَتْ أَسْمَاؤُكَ أَقْسَمْتَ أَنْ تَمْلأَهَا مِنَ الْكَافِرِينَ،مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ
কিন্তু পবিত্র তোমার নাম, তুমি শপথ করেছ যে, তুমি জ্বিন ও মানুষের মধ্যে যারা অবিশ্বাসী তাদের দিয়ে দোযখ পূর্ণ করবে
But You—holy are Your Names—hast sworn that You wilt fill it with the unbelievers,Both Jinn and men together,
وَأَن تُخَلِّدَ فِيهَا الْمُعَانِدِينَ
এবং একে তোমার কঠোর বিরুদ্ধবাদীদের চিরস্থায়ী নিবাসে পরিণত করবে।
And that You wilt place those who stubbornly resist therein forever.
وَأَنتَ جَلَّ ثَنَاؤُكَ قُلْتَ مُبْتَدَئاً، وَّتَطَوَّلْتَ بِالإِنْعَامِ مُتَكَرِّماً:
আর মহিমান্বিত তোমার গুণাবলী, তোমার অপার অনুগ্রহে তুমি ঘোষণা করেছ,
And You— majestic is Your eulogy— said at the beginning and wernt gracious through kindness as a favour,
أَفَمَن كَانَ مُؤْمِنًا كَمَن كَانَ فَاسِقًا ۚ لَّا يَسْتَوُونَ
‘একজন মুমিন আর একজন ফাসেক কি সমান? তারা সমান হতে পারে না।’ (আল কুরআন, ৩২-১৮)
(What? Is he who has been believer like unto him who has been ungodly? They are not equal)
إِلَهِي وَسَيِّدِي فَأَسْألُكَ بِالْقُدْرَةِ الَّتِي قَدَّرْتَهَا
হে মহাপ্রভু! তোমার কাছে আমি প্রার্থনা করছি তোমার অবিসংবাদিত কর্তৃত্ব ও সিদ্ধান্তের নামে যা তুমিই চূড়ান্ত ও কার্যকর করে থাকো
My God and my Master! So I ask You by the power You hast apportioned
وَبِالْقَضِيَّةِ الَّتِي حَتَمْتَهَا وَحَكَمْتَهَا وَغَلَبْتَ مَنْ عَلَيْهِ أَجْرَيْتَهَا
এবং যা দ্বারা তুমি তাকে কর্তৃত্বাধীন রাখো যার ওপর সেই সিদ্ধান্ত কার্যকর হয়;
And by the decision which You hast determined and imposed and through which You hast overcome him toward whom it has been put into effect,
أَن تَهَبَ لِي، فِي هذِهِ اللَّيْلَةِ، وَفِي هَذِهِ السَّاعَةِ
দয়া করে আমাকে এ রাতের এ প্রহরে ক্ষমা করে দাও
That You forgivest me in this night and at this hour
كُلَّ جُرْمٍ أَجْرَمْتُهُ
সেই সমস্ত সীমালঙ্ঘনের জন্য যেগুলোর অপরাধে আমি অপরাধী,
Every offence I have committed,
وَكُلَّ ذَنْبٍ أَذْنَبْتُهُ
এবং সেই সকল পাপের জন্য যা আমি করেছি
And every sin I have performed,
وَكُلَّ قَبِيحٍ أَسْرَرْتُهُ
সেই সমস্ত ঘৃণ্য কাজের জন্য যা আমি গোপন রেখেছি,
And every ugly thing I have concealed
وَكُلَّ جَهْلٍ عَمِلْتُهُ،
এবং আমার কৃত সমস্ত অপকর্ম
And every folly I have enacted
كَتَمْتُهُ أَوْ أَعْلَنتُهُ،
যা আমি গোপন করেছি কিংবা প্রকাশ্যে করেছি,
Whether I have hidden or announced it,
أَخفَيْتُهُ أَوْ أَظْهَرْتُهُ
যা আমি লুকিয়ে রেখেছি কিংবা প্রকাশ করেছি (অন্ধকারে কিংবা দিবালোকে)।
Or I have concealed it or manifested it
وَكُلَّ سَيِّئَةٍ أَمَرْتَ بِإِثْبَاتِهَا الْكِرَامَ الكَاتِبِينَ
এবং সেই সকল মন্দ কাজের জন্য যা লিপিবদ্ধ হয়েছে সম্মানিত লিপিকারদের দ্বারা
And every evil act which You hast commanded the Noble Writers to record,
الَّذِينَ وَكَّلْتَهُم بِحِفْظِ مَا يَكُونُ مِنِّي
যাদের তুমি আদেশ করেছো আমার সমস্ত ক্রিয়া-কর্ম লিপিবদ্ধ করতে
Those whom You hast appointed to watch over what appears from me
وَجَعَلْتَهُمْ شُهُوداً عَلَيَّ مَعَ جَوَارِحِي،
এবং শরীরের বিভিন্ন অংগ-প্রত্যংগের মতো আমার কার্যকলাপের সাক্ষী হতে
And whom You hast made, along with my bodily members, witness against me.
وَكُنتَ أَنتَ الرَّقِيبَ عَلَيَّ مِن وَّرَائِهِمْ،
আর তুমি নিজেই তো মহাপর্যবেক্ষক
And You wast Yourself the Watcher over me from behind them,
وَالشَّاهِدَ لِمَا خَفِي عَنْهُمْ،
এবং তুমি নিজেই সেগুলোর সাক্ষী যা তাদের (লিপিকার ফেরেশতাদের) কাছে গোপন রয়েছে (অর্থাৎ, তার সবই তোমার কাছে পরিষ্কার),
And the Witness of what is hidden from them
وَبِرَحْمَتِكَ أَخْفَيْتَهُ،
এবং তোমার অশেষ করুণায় তুমি তা গোপন করেছ,
But through Your mercy You concealed it
وَبفَضْلِكَ سَتَرْتَهُ
এবং তোমার অনুগ্রহে তুমি তা ঢেকে রেখেছ।
And through Your bounty You veiled it.
وَأَن تُوَفِّرَ حَظِّي مِن كُلِّ خَيْرٍ تُنْزِلُهُ،
তোমার কাছ আরো প্রার্থনা করি, তোমার নাযিলকৃত প্রতিটি কল্যাণ,
[And I ask You] that You bestowest upon me an abundant share of every good You sendest down,
أَوْ إِحْسَانٍ تُفْضِلُهُ أَوْ بِرٍّ تَنْشِرُهُ،
প্রতিটি দাক্ষিণ্য, প্রতিটি বরকত,
Or kindness You conferrest, Or goodness You unfoldest,
أَوْ رِزْقٍ تَبْسُطُهُ
প্রতিটি রিজিক বৃদ্ধি,
Or provision You spreadest out,
أَوْ ذَنْبٍ تَغْفِرُهُ أَوْ خَطَأٍ تَسْتُرُهُ
পাপের ক্ষমা ও ত্রুটি গোপনের মতো প্রতিটি রহমত বর্ষণ হতে আমাকে একটি বিরাট অংশ দান করো।
Or sin You forgivest, Or error You coverest.
يَا رَبِّ يَا رَبِّ يَا رَبِّ
হে প্রভু, হে প্রভু, হে প্রভু
My Lord! My Lord! My Lord!
يَا إِلَهِي وَسَيِّدِي وَمَوْلاي وَمَاِلكَ رِقِّي
হে উপাস্য প্রভু! হে মনিব! হে মাওলা ও হে আমার আজাদীর মালিক
My God! My Master! My Protector! Owner of my bondage!
يَا مَنْ بِيَدِهِ نَاصِيَتِي
যিনি আমার ভাগ্য নিয়ন্তা
O He in whose hand is my forelock!
يَا عَلِيماً بِضُرِّي وَمَسْكَنَتِي
ও আমার যাতনা ও নিঃস্বতা সম্পর্কে পরিজ্ঞাত,
O He who knows my affliction and my misery!
يَا خَبِيراً بِفَقْرِي وَفَاقَتِي
যিনি আমার দুঃস্থতা ও অনাহার সম্পর্কে পূর্ণ সচেতন।
O He who is aware of my poverty and indigence!
يَا رَبِّ يَا رَبِّ يَا رَبِّ
হে প্রভু, হে প্রভু, হে প্রভু
My Lord! My Lord! My Lord!
أَسْألُكَ بِحَقِّكَ وَقُدْسِكَ
আমি তোমার কাছে মিনতি করি তোমার নিজ মহামর্যাদা ও প্রবল প্রতাপের নামে,
I ask You by Your Truth and Your Holiness
وَأَعْظَمِ صِفَاتِكَ وَأَسْمَائِكَ
এবং তোমার পরিপূর্ণরূপ, নিখুঁত গুণাবলী ও তোমার নামসমূহের উসিলায়,
And the greatest of Your Attributes and Names,
أن تَجْعَلَ أَوْقَاتِي فِي اللَّيلِ وَالنَّهَارِ بِذِكْرِكَ مَعْمُورَةً،
আমার সমস্ত প্রহর, দিবা ও রাত্রি যেন তোমার যিকিরে
That You makest my times in the night and the day inhabited by Your remembrance,
وَبِخِدْمَتِكَ مَوْصُولَةً،
ও তোমার খেদমতে অতিবাহিত হয়
And joined to Your service
وَّأَعْمَاِلي عِنْدَكَ مَقْبُولَةً،
এবং আমার আচরণ এমনভাবে তোমার কাছে গ্রহণযোগ্য করে তোল
And my works acceptable to You,
حَتَّى تَكُونَ أَعْمَاِلي وَأَوْرَادِي كُلُّهَا وِرْداً وَّاحِداً،
যেন আমার সমস্ত নামাজ, উপাসনা ও কর্ম সম্পাদন পরস্পর মিলিত হয়ে একই ইবাদতের ধারায় প্রবাহিত হয়
So that my works and my litanies may all be a single litany
وَّحَاِلي فِي خِدْمَتِكَ سَرْمَداً
এবং আমার সমগ্র জীবন যেন ব্যয়িত হয় তোমার অবিরাম, অবিরল খেদমত সাধনায়।
And my occupation with Your service everlasting.
يَا سَيِّدِي، يَا مَنْ عَلَيْهِ مُعَوَّلِي
হে আমার প্রভু! যার ওপর আমার সমস্ত ভরসা,
My Master! O He upon whom I depend!
يَا مَنْ إلَيْهِ شَكَوْتُ أَحْوَاِلي
যার কাছে আমি আমার সমস্ত দুর্দশার কথা খুলে বলি!
O He to whom I complain about my states!
يَا رَبِّ يَا رَبِّ يَا رَبِّ
হে প্রভু, হে প্রভু, হে প্রভু
My Lord! My Lord! My Lord!
قَوِّ عَلَى خِدْمَتِكَ جَوَارِحِي
তোমার খেদমতের জন্য আমার দেহকে শক্তিশালী করে তোলো
Strengthen my bodily members in Your service,
وَاشْدُدْ عَلىَ الْعَزِيمَةِ جَوَانِحِي
এবং আমার বাহুর শক্তি অক্ষুন্ন রাখো;
And fortify my ribs in determination
وَهَبْ لِي الْجِدَّ فِي خَشْيَتِكَ
আর আমার মধ্যে প্রদান করো খোদাভীতি
And bestow upon me earnestness in my fear of You
وَالدَّوَامَ فِي الإتِّصَاِل بِخِدْمَتِكَ
ও সর্বক্ষণ তোমার খেদমতের তীব্র আকাঙ্ক্ষা।
And continuity in my being joined to Your service
حَتَّى أَسْرَحَ إِلَيكَ فِي مَيَادِينِ السَّابِقِينَ
যেন আমি সহজেই যুদ্ধক্ষেত্রে (বা ময়দানে) অগ্রগামীদের শামিল হয়ে তোমার পানে অগ্রসর হতে পারি
So that I may move easily toward You in the battlefields of the foremost
وَأُسْرِعَ إلَيْكَ فِي الْمبُادِرِينَ
এবং যারা তোমার দিকে তীব্র বেগে ধাবমান তাদের মধ্যে দ্রুততর হতে পারি,
And hurry to You among the prominent
وَأَشْتَاقَ إلىَ قُرْبِكَ فِي الْمُشْتَاقِينَ
[এবং নৈকট্য প্রত্যাশীদের মতই তোমার নৈকট্যের আকাঙ্ক্ষা করতে পারি]
And desire fervently Your proximity among the fervently desirous
وَأَدْنُوَ مِنْكَ دُنُوَّ الْمُخْلِصِينَ
আর যারা একাগ্র নিষ্ঠায় তোমার নৈকট্য লাভ করেছে, তাদের মতোই যেন আমি নিজেকে তোমার নৈকট্য লাভের সাধনায় নিয়োজিত করতে পারি
And move nearer to You with the nearness of the sincere
وَأَخَافَكَ مَخَافَةَ الْمُوقِنِينَ
এবং নিশ্চিত বিশ্বাস (ইয়াকীন) সম্পন্নদের মতোই যেন তোমাকে ভয় করে চলি
And fear You with the fear of those who have certitude
وَأَجْتَمِعَ فِي جِوَارِكَ مَعَ الْمُؤْمنِينَ
এবং এভাবে যেন আমি তোমার নৈকট্যপ্রাপ্ত মুমিনদের মিছিলের একজন হয়ে যেতে পারি (বা তোমার সান্নিধ্যে মুমিনদের সাথে মিলিত হতে পারি)।
And gather with the believers in Your vicinity.
اَللَّهُمَّ وَمَنْ أَرَادَنِي بِسُوٍء فَأَرِدْهُ
হে আল্লাহ্‌! যে আমার অনিষ্ট চায় তুমি তারই অনিষ্ট করো!
O Allah, whoever desires evil for me, desire [it] for him!
وَمَن كَادَنِي فَكِدْهُ
আর যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকেই ষড়যন্ত্রের শিকারে পরিণত করো
whoever deceives me-deceive him!
وَاجْعَلْنِي مِنْ أَحَسَنِ عَبِيدِكَ نَصِيباً عِنْدَكَ
এবং আমাকে তোমার শ্রেষ্ঠ দাসদের সঙ্গে এমন এক স্থান দান করো,
And make me one of the most excellent of Your slaves in Portion from You,
وَأَقْرَبِهِم مَّنْزِلَةً مِّنْكَ
যা তোমার অধিকতর নিকটে,
And the nearest of them in station to You
وَأَخَصِّهِمْ زُلْفَةً لَّديْكَ
[এবং তোমার দরবারে সবচেয়ে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করো]
And the most elected of them in proximity to You.
فَإِنَّهُ لا يُنَالُ ذَلِكَ إِلاَّ بِفَضْلِكَ
নিশ্চয়ই ঐ স্থান তোমার অনুগ্রহ ছাড়া অর্জন সম্ভব নয়।
For that cannot be attained except by Your bounty.
وَجُدْ لِي بِجُودِكَ
[তোমার বদান্যতা দিয়ে আমার প্রতি দানশীল হও]
And grant generously to me through Your munificence,
وَاعْطِفْ عَلَيَّ بِمَجْدِكَ
তোমার মহকর্তৃত্বের বাহু আমার দিকে প্রসারিত করো
And incline toward me with Your splendour
وَاحْفَظْنِي بِرَحْمَتِكَ
এবং আমাকে রক্ষা করো তোমার অপার করুণায়!
And protect me with Your mercy!
وَاجْعَل لِّسَانِي بِذِكْرِكَ لَهِجاً
আমার জিহ্বা যেন সর্বক্ষণ নিয়োজিত থাকে তোমার স্মরণে
And make my tongue remember You without ceasing
وَّقَلْبِي بِحُبِّكَ مُتَيَّماً
এবং হৃদয় যেন প্রেমার্ত থাকে তোমার মুগ্ধতায়!
And my heart enthralled by Your love!
وَّمُنَّ عَلَيَّ بِحُسْنِ إِجَابَتِكَ
করুণা করো আমার প্রতি একটি দয়ার্দ্র্য প্রত্যুত্তর দিয়ে,
And be gracious to me by answering me favourably,
وَأَقِلْنِي عَثْرَتِي
আমার পদস্খলনগুলো মুছে দাও
And nullify my slips
وَاغْفِرْ زَلَّتِي
এবং আমার ত্রুটিগুলো মার্জনা করে দাও!
And forgive my lapses!
فَإِنَّكَ قَضَيْتَ عَلَى عِبَادِكَ بِعِبَادَتِكَ
কেননা তুমিই তোমার বান্দাদের জন্য নির্ধারণ করেছ আনুগত্য (ইবাদত),
For You hast decreed Your worship for Your servants
وَأَمَرْتَهُم بِدُعَائِكَ
আদেশ করেছো প্রার্থনা জানাতে
And commanded them to supplicate You
وَضَمِنتَ لَهُمُ الإِجَابَةَ
এবং নিশ্চয়তা দিয়েছ এ সবের জবাব (কবুল) দানের।
And assured them that they would be answered.
فَإِلَيْكَ يَا رَبِّ نَصَبْتُ وَجْهِي
তাই তোমার পানেই হে প্রভু, আমি মুখ ফিরিয়েছি
So toward You, my Lord, I have turned my face
وَإلَيْكَ يَا رَبِّ مَدَدتُّ يَدِي
এবং তোমার কাছেই আমি হাত উঠিয়েছি,
And toward You, my Lord, I have extended my hand.
فَبِعِزَّتِكَ اسْتَجِبْ لِي دُعَائِي
অতএব, তোমার মহামর্যাদার উসিলায় আমার দোয়া কবুল করো
So by Your might, comply with my supplication
وَبَلِّغْنِي مُنَاي
এবং আমার আকাঙ্ক্ষা পূর্ণ করো।
And make me attain my desires!
وَلا تَقْطَعْ مِن فَضْلِكَ رَجَائِي
কিছুতেই আমাকে হতাশ করো না (তোমার অনুগ্রহ হতে আমার আশা ছিন্ন করো না)
Do not severe my hoping for Your Favours
وَاكْفِنِي شَرَّ الْجِنِّ وَالإِنْسِ مِنْ أَعْدَائِي
এবং তুমি আমায় রক্ষা করো জ্বীন ও মানুষের মধ্যে যারা আমার শত্রু তাদের অনিষ্ট হতে।
And spare me the evil of my enemies from among the jinn and men!
يَا سَرِيعَ الرِّضَا
হে প্রভু! যে তুমি দ্রুত সন্তুষ্ট হও।
O He, whose pleasure is quickly achieved!
اغْفِرْ لِمَن لا يَمْلِكُ إِلاَّ الدُّعَاءَ
তাকে তুমি ক্ষমা করো দোয়া ছাড়া যার অন্য কোন সম্বল নেই।
Forgive him who owns nothing but supplication
فَإِنَّكَ فَعَّالٌ لِّمَا تَشَاءُ
কেননা, তোমার যা ইচ্ছা তুমিতো তা-ই করতে পারো।
For You dost what You wilt.
يَا مَنْ اسْمُهُ دَوَاءٌ
হে প্রভু! যার নামে দুর্গতির মুক্তি (যাঁর নামই ঔষধ),
O He whose Name is a remedy,
وَذِكْرُهُ شِفَاءٌ
যার স্মরণেই সমস্ত কষ্টের প্রতিকার (আরোগ্য)
And whose remembrance is a cure,
وَطَاعَتُهُ غِنًى
এবং যার আনুগত্যই সম্পদ।
And whose obedience is wealth!
ارْحَم مَّن رَّأْسُ مَاِلهِ الرَّجَاءُ
রহম করো তার ওপর, যার মূলধন শুধু আশা
Have mercy upon him whose capital is hope
وَسِلاَحُهُ الْبُكَاءُ
আর [যার অস্ত্র] শুধু কান্না।
And whose weapon is tears!
يَا سَاِبغَ النِّعَمِ
হে সমস্ত নেয়ামতের পূর্ণতা দানকারী
O Ample in blessings!
يَا دَافِعَ النِّقَمِ
ও সমস্ত দুর্যোগের ত্রাণকর্তা!
O Repeller of adversities!
يَا نُورَ الْمُسْتَوْحِشِينَ فِي الظُّلَمِ
হে অন্ধকারে পথভ্রান্ত একাকীদের দিশা (আলো)!
O Light of those who are lonely in the darkness!
يَا عَالِماً لا يُعَلَّمُ
হে সর্বজ্ঞ! যাকে কখনো শেখানো হয়নি!
O Knower who was never taught!
صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّآلِ مُحَمَّدٍ
মুহাম্মদ ও তাঁর বংশধরদের ওপর শান্তি বর্ষণ করো
Bless Muhammad and Muhammad's household!
وافْعَلْ بِي مَا أَنتَ أَهْلُهُ
এবং আমার প্রতি তা-ই করো যা করা তোমাকে মানায়।
And do with me what is worthy of You!
وَصَلَّى اللَّهُ عَلَى رَسُولِهِ وَالأَئِمَّةِ الْمَيَامِينَ مِنْ آلِهِ
শান্তি বর্ষিত হোক তাঁর রাসূলের ওপর এবং তাঁর বংশধরদের মধ্য হতে পবিত্র (বরকতময়) ইমামদের ওপর
And Allah bless His messenger and the holy Imams of his household
وَسَلَّمَ تَسْلِيماً كَثِيراً
এবং তাদের দান করো অপার ও অসীম প্রশান্তি।
And give them abundant peace!
Prev Next

Download Options

Select languages to include:


Text Settings


0
22px
18px
18px

No Bengali transliteration available for this dua.

No English transliteration available for this dua.

Report an Issue