Skip to content
23 September 202611 Rabi' al-Thani 1448 AHSehri 4:39 AMSunrise 5:47 AMDhuhr 11:51 AMIftar 6:10 PMTahajjud 1:10 AM(Bangladesh time)

০৮. মন্দ চরিত্র ও প্রবৃত্তির কদাচার থেকে আশ্রয় প্রার্থনা

হিংসা, লোভ, অহংকার, অলসতা এবং কু-প্রবৃত্তির প্ররোচনা থেকে আত্মাকে রক্ষা করার জন্য এটি এক অনন্য রক্ষাকবচ। নিজের ভেতরের অন্যায় প্রবণতাগুলোকে জয় করার আত্মশুদ্ধিমূলক শিক্ষা এতে রয়েছে।

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

bismillahi alrrahmani alrrahimi

In the Name of Allah, the All-beneficent, the All-merciful

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَآلِهِ،

আল্লাহুম্মা ছাল্লি 'আলা মুহাম্মাদিঁ ওয়া আলিহ

হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারের ওপর দরূদ বর্ষণ করুন,

allāhumma ṣalli ʿalā Muḥammadin wa-Ālihi

O Allah, bless Muhammad and his family,

أَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ هَيَجَانِ الْحِرْصِ

আল্লাহুম্মা ইন্নী আ'ঊযু বিকা মিন হায়াজানিল-হির্ছ

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই লোভের উত্তেজনা,

Allāhumma innī a‘ūdhū bika min hayajāni al-ḥirṣi

O Allah, I seek refuge in You from the fervor of greed

وَسَوْرَةِ الْغَضَبِ وَغَلَبَةِ الْحَسَدِ وَضَعْفِ الصَّبْرِ

ওয়া ছাওরাতিল-গদ্ববি ওয়া গলাবাতিল-হাসাদি ওয়া দ্বা'ফিচ্ছ-ছব্র

ক ক্রোধের উগ্রতা, হিংসার প্রাধান্য ও ধৈর্যের দুর্বলতা,

Wa sawrati al-ghaḍabi wa ghalabati al-ḥasadi wa ḍa‘fi aṣ-ṣabri

And the surge of anger, the dominance of envy, and the weakness of patience

وَقِلَّةِ الْقَنَاعَةِ وَشَكَاسَةِ الْخُلُقِ

ওয়া ক্বিল্লাতিল-ক্বনা'আতি ওয়া শাকাছাতিল-খুলুক্ব

এবং অল্পে সন্তুষ্টির অভাব ও আচরণের রুক্ষতা,

Wa qillati al-qanā‘ati wa shakāsati al-khuluqi

And the lack of contentment, and the harshness of character

وَإِلْحَاحِ الشَّهْوَةِ وَمَلَكَةِ الْحَمِيَّةِ

ওয়া ইলহাহি্যাশ-শাহওয়াতি ওয়া মালাকাতিল-হামীয়্যাহ

এবং কামনার প্রাবল্য ও অনর্থক জেদের কু-স্বভাব,

Wa ilḥāḥi ash-shahwati wa malakati al-ḥamiyyati

And the insistence of desire, and the habit of zeal

وَمُتَابَعَةِ الْهَوَى وَمُخَالَفَةِ الْهُدَى

ওয়া মুতাবা'আতিল-হওয়া ওয়া মুখালফাতিল-হুদা

এবং প্রবৃত্তির অনুসরণ করা ও সৎপথের বিরোধিতা করা,

Wa mutāba‘ati al-hawā wa mukhālafati al-hudā

And following whims, and opposing guidance

وَسِنَةِ الْغَفْلَةِ وَتَعَاطِي الْكُلْفَةِ

ওয়া ছিনাতিল-গফলাতি ওয়া তা'আত্বিল-কুলফাহ

এবং উদাসীনতার তন্দ্রা ও সাধ্যের অতীত অনাবশ্যক বোঝা বহন করা,

Wa sinati al-ghaflati wa ta‘āṭi al-kulfati

And the slumber of heedlessness, and undertaking burdens

وَإِيثَارِ الْبَاطِلِ عَلَى الْحَقِّ وَالْإِصْرَارِ عَلَى الْمَأْثَمِ

ওয়া ঈছারিল-বাত্বিলি 'আলাল-হাক্কি ওয়াল-এছরারি 'আলাল-মা'ছাম

এবং সত্যের ওপর অসত্যকে প্রাধান্য দেওয়া ও পাপের ওপর অবিচল থাকা,

Wa īthāri al-bāṭili ‘alā al-ḥaqqi wa al-iṣrāri ‘alā al-ma’thami

And preferring falsehood over truth, and persisting in sin

وَاسْتِصْغَارِ الْمَعْصِيَةِ وَاسْتِكْثَارِ الطَّاعَةِ

ওয়াসতিচ্ছগারিল-মা'ছিয়্যাতি ওয়াসতিকছারিত-ত্বা'আহ

এবং পাপকে তুচ্ছ জ্ঞান করা ও নিজের আনুগত্যকে অনেক বড় মনে করা,

Wa istiṣghāri al-ma‘ṣiyati wa istikthāri aṭ-ṭā‘ati

And belittling disobedience, and exaggerating obedience

وَمُبَاهَاةِ الْمُكْثِرِينَ وَالْإِزْرَاءِ بِالْمُقِلِّينَ

ওয়া মুবাহাতিল-মুকছিরীনা ওয়াল-এযরা-ই বিল-মুক্বিল্লীন

এবং বিত্তশালীদের নিয়ে বড়াই করা ও দরিদ্রদের অবহেলা/তুচ্ছ তাচ্ছিল্য করা,

Wa mubāhāti al-mukthirīna wa al-izrā’i bil-muqillīna

And vying with the wealthy, and showing contempt to the poor

وَسُوءِ الْوِلَايَةِ لِمَنْ تَحْتَ أَيْدِينَا

ওয়া সূ-ইল-ওয়ালাইয়াতি লিমান তাহতা আইদীনা

এবং আমাদের অধীনস্থদের ওপর অপশাসন বা মন্দ আচরণ করা,

Wa sū’i al-wilāyati liman taḥta aydīnā

And poor guardianship over those under our care

وَتَرْكِ الشُّكْرِ لِمَنِ اصْطَنَعَ الْعَارِفَةَ عِنْدَنَا

ওয়া তারকিশ-শুকরি লিমানিচ্ছত্বানা'আল-'আরিফাতা 'ইনদানা

এবং যে আমাদের প্রতি দয়া করেছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা,

Wa tarki ash-shukri limani aṣṭana‘a al-‘ārifata ‘indanā

And neglecting gratitude to those who showed kindness to us

أَوْ أَنْ نَعْضُدَ ظَالِمًا أَوْ نَخْذُلَ مَلْهُوفًا

আও আন না'দুদা জ্বালিমান আও নাখযুলা মালহূফা

কিংবা কোনো জালেমকে সাহায্য করা অথবা কোনো বিপন্ন মানুষকে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া,

Aw an na‘ḍuda ẓāliman aw nakhdhula malhūfan

Or supporting an oppressor, or abandoning the distressed

أَوْ نَرُومَ مَا لَيْسَ لَنَا بِحَقٍّ

আও নারূমা মা লাইছা লানা বিহাক্কিন

অথবা যা পাওয়ার আমাদের কোনো অধিকার নেই তা কামনা করা,

Aw narūma mā laysa lanā biḥaqqin

Or seeking what is not rightfully ours

أَوْ نَقُولَ فِي الْعِلْمِ بِغَيْرِ عِلْمٍ

আও নকূলা ফিল-'ইলমি বি-গায়রি 'ইলমিন

অথবা জ্ঞান ছাড়াই কোনো বিষয়ে বক্তব্য প্রদান করা থেকে।

Aw naqūla fī al-‘ilmi bighayri ‘ilmin

Or speaking about knowledge without knowledge

وَنَعُوذُ بِكَ أَنْ نَنْطَوِيَ عَلَى غِشِّ أَحَدٍ

ওয়া না'ঊযু বিকা আন নানত্বাবিয়া 'আলা গিশশি আহাদিন

এবং আমরা আপনার কাছে আশ্রয় চাই কারো প্রতি কপটতা বা প্রতারণা মনে লুকিয়ে রাখা থেকে,

Wa na‘ūdhū bika an nantawiya ‘alā ghishshi aḥadin

And we seek refuge in You from harboring deceit against anyone

وَأَنْ نُعْجَبَ بِأَعْمَالِنَا وَنَمُدَّ فِي آمَالِنَا

ওয়া আন নু'জাবা বি-আ'মালিনা ওয়া নামুদ্দা ফী আমালিনা

এবং নিজের সৎকাজে আত্মতুষ্ট হওয়া ও দীর্ঘ আশার মায়ায় আবদ্ধ থাকা থেকে,

Wa an nu‘jaba bi-a‘mālinā wa namudda fī āmālinā

And from being pleased with our deeds, and prolonging our hopes

وَنَعُوذُ بِكَ مِنْ سُوءِ السَّرِيرَةِ وَاحْتِقَارِ الصَّغِيرَةِ

ওয়া না'ঊযু বিকা মিন সূ-ইস-ছরীরাতি ওয়াহতিক্বারিস-ছগীরাহ

আর আমরা আপনার আশ্রয় চাই কু-চিন্তা এবং ছোট পাপকে তুচ্ছ মনে করা থেকে,

Wa na‘ūdhū bika min sū’i as-sarīrati wa iḥtiqāri aṣ-ṣaghīrati

And we seek refuge in You from evil intentions and belittling small sins

وَأَنْ يَسْتَحْوِذَ عَلَيْنَا الشَّيْطَانُ

ওয়া আন ইয়াসতাহভিযা 'আলাইনাশ-শায়ত্বান

এবং শয়তান যেন আমাদের ওপর প্রভাব বিস্তার বা কর্তৃত্ব করতে না পারে,

Wa an yastaḥwidha ‘alaynā ash-shayṭānu

And from Satan gaining control over us

أَوْ يَنْكُبَنَا الزَّمَانُ أَوْ يَتَهَضَّمَنَا السُّلْطَانُ

আও ইয়ানকুবানায-যমানু আও ইয়াতাহাদ্দামানাস-সুলত্বান

কিংবা কাল বা জামানা যেন আমাদের বিপদে না ফেলে অথবা শাসক যেন আমাদের ওপর অত্যাচার না করে,

Aw yankubanā az-zamānu aw yatahaḍḍamanā as-sulṭānu

Or from time afflicting us, or the ruler oppressing us

وَنَعُوذُ بِكَ مِنْ تَنَاوُلِ الْإِسْرَافِ وَمِنْ فِقْدَانِ الْكَفَافِ

ওয়া না'ঊযু বিকা মিন তানাউলিল-এছরাফি ওয়া মিন ফিক্বদানিল-কফাফ

আর আমরা আপনার আশ্রয় চাই অপচয় করা এবং প্রয়োজনীয় জীবনোপকরণের অভাব থেকে,

Wa na‘ūdhū bika min tanāwuli al-isrāfi wa min fiqdāni al-kafāfi

And we seek refuge in You from indulging in excess and lacking sufficiency

وَنَعُوذُ بِكَ مِنْ شَمَاتَةِ الْأَعْدَاءِ وَمِنَ الْفَقْرِ إِلَى الْأَكْفَاءِ

ওয়া না'ঊযু বিকা মিন শামাতাতিল-আ'দা-ই ওয়া মিনাল-ফাক্বরি ইলাল-আকফা-ই

এবং শত্রুর খোঁটা বা আনন্দিত হওয়া থেকে এবং সমকক্ষদের মুখাপেক্ষী হওয়া থেকে,

Wa na‘ūdhū bika min shamātati al-a‘dā’i wa mina al-faqri ilā al-akfā’i

And from the gloating of enemies and poverty among peers

وَمِنْ مَعِيشَةٍ فِي شِدَّةٍ وَمَيْتَةٍ عَلَى غَيْرِ عُدَّةٍ

ওয়া মিন মা'ঈশাতিন ফী শিদ্দাতিন ওয়া মাই তাতিন 'আলা গায়রি 'উদ্দাহ

এবং কষ্টকর জীবনযাপন ও প্রস্তুতিহীন মৃত্যুর হাত থেকে,

Wa min ma‘īshatin fī shiddatin wa maytatin ‘alā ghayri ‘uddatin

And from a life of hardship and a death without preparation

وَنَعُوذُ بِكَ مِنَ الْحَسْرَةِ الْعُظْمَى

ওয়া না'ঊযু বিকা মিনাল-হাসরাতিল-'উদ্বমা

আর আমরা আপনার কাছে আশ্রয় চাই পরম অনুশোচনা,

Wa na‘ūdhū bika mina al-ḥasrati al-‘uẓmā

And we seek refuge in You from the greatest regret

وَالْمُصِيبَةِ الْكُبْرَى وَأَشْقَى الشَّقَاءِ وَسُوءِ الْمَآبِ

ওয়াল-মুছীবাতিল-কুবরা ওয়া আশক্বাচ্ছ-শাক্বা-ই ওয়া সূ-ইল-মাআব

মহা বিপদ, নিকৃষ্টতম দুর্ভাগ্য এবং মন্দ পরিণাম থেকে,

Wa al-muṣībati al-kubrā wa ashqā ash-shaqā’i wa sū’i al-ma’ābi

And the greatest calamity, the worst misery, and a bad end

وَحِرْمَانِ الثَّوَابِ وَحُلُولِ الْعِقَابِ

ওয়া হির্মানিছ-ছওয়াবি ওয়া হুলূলিল-'ইক্বাব

সওয়াব বা পুরস্কার থেকে বঞ্চিত হওয়া এবং শাস্তির মুখোমুখি হওয়া থেকে।

Wa ḥirmāni ath-thawābi wa ḥulūli al-‘iqābi

And deprivation of reward and the onset of punishment

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَآلِهِ

আল্লাহুম্মা ছাল্লি 'আলা মুহাম্মাদিঁ ওয়া আলিহ

হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারের ওপর দরূদ বর্ষণ করুন,

Allāhumma ṣalli ‘alā Muḥammadin wa ālihi

O Allah, send blessings upon Muhammad and his family

وَأَعِذْنِي مِنْ كُلِّ ذَلِكَ بِرَحْمَتِك

ওয়া আ'ইযনী মিন কুল্লি যালিকা বি-রাহমাতিক

এবং আপনার করুণার মাধ্যমে আমাকে এসবকিছু থেকে রক্ষা করুন,

Wa a‘idhni min kulli dhālika biraḥmatika

And protect me from all of this by Your mercy

وَجَمِيعَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

ওয়া জামী'আল-মু'মিনীনা ওয়াল-মু'মিনাত

এবং সমস্ত মুমিন পুরুষ ও মুমিন নারীকেও,

Wa jamī‘a al-mu’minīna wa al-mu’mināti

And all the believing men and believing women

يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

ইয়া আরহামার-রাহিমীন

হে পরম দয়ালু পরম করুণাময়!

Yā arḥama ar-rāḥimīna

O Most Merciful of the merciful

সমস্যা জানান
Back to top

We use essential cookies to remember your language, theme and text settings. Privacy Policy