Skip to content
23 September 202611 Rabi' al-Thani 1448 AHSehri 4:39 AMSunrise 5:47 AMDhuhr 11:51 AMIftar 6:10 PMTahajjud 1:10 AM(Bangladesh time)

দোয়া ইয়াওমুল খামিস - ইমাম জাইনুল আবেদিন (আ.)-এর বৃহস্পতিবারের দোয়া

দোয়া ইয়াওমুল খামিস (দোয়া #৬৬) হলো আল-সহিফা আল-সাজ্জাদিয়্যার বৃহস্পতিবারের দোয়া — ইমাম আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন (আ.) রচিত। বৃহস্পতিবার শুক্রবারের (জুমুআর দিন) প্রাক্কাল হিসেবে বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এই দোয়া আধ্যাত্মিক প্রস্তুতির এক অপূর্ব রচনা, যা মুমিনের হৃদয়ে পবিত্র দিনটির আগমনের আগে আল্লাহর কাছে নিবিড় হওয়ার গভীর ব্যাকুলতা জাগিয়ে তোলে। কৃতজ্ঞতা, আন্তরিক তওবা এবং ঐশী কবুলিয়াতের জন্য একান্ত প্রার্থনা এই দোয়ায় একত্রে গ্রথিত — যা জুমুআর প্রচুর রহমত ও ক্ষমা গ্রহণের জন্য আত্মাকে প্রস্তুত করে তোলে।

بِسْمِ اللهِ الرَّحْمَانِالرَّحِيْمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

In the name of Allah the Beneficent the Merciful

اَلْحَمْدُ لِلّهِ الَّذِيْأَذْهَبَ اللَّيْلَ مُظْلِماًبِقُدْرَتِهِ،

সকল প্রশংসা আল্লাহ্‌র যিনি নিজ শক্তির উসিলায় রাতের অন্ধকারকে দূরীভূত করেন,

وَ جَاءَ بِالنَّهَارِ مُبْصِراً بِرَحْمَتِهِ،

(রাতের পর) তাঁর রহমতের উসিলায় আলোকিত দিন নিয়ে আসেন,

وَ كَسَانِيْ ضِيَاءَهُوَ أَنَا فِيْ نِعْمَتِهِ.

আমাকে তাঁর আলো দ্বারা আলোকিত করেছেন যখন আমি তাঁর নেয়ামতের দ্বারা অনুগ্রহশীল।

اَللّهُمَّ فَكَمَا أَبْقَيْتَنِيْ لَهُ فَأَبْقِنِيْ لِأَمْثَالِهِ،

হে আল্লাহ্‌! যেভাবে তুমি আমাকে আজ পর্যন্ত জীবিত রেখেছ তেমনিভাবে অনেকদিন জীবিত রাখ

وَ صَلِّ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ وَ آلِهِ،

এবং নবী মুহাম্মাদ (সা.)-এর প্রতি দরূদ প্রেরণ কর।

وَ لَا تَفْجَعْنِيْ فِيْهِ وَ فِيْ غَيْرِهِ مِنَ اللَّيَالِيْ والْأَيَّامِ، بِارْتِكَابِالْمَ حَارِمِ، وَ اكْتِسَابِالْمَآثِمِ،

হারাম কাজ ও গুনাহ করার জন্য আজকের দিন বা অন্য কোন দিনে আমাকে যন্ত্রণায় ফেল না।

وَارْزُقْنِيْ خَيْرَهُ،وَ خَيْرَ مَا فِيْهِ، وَ خَيْرَ مَا بَعْدَهُ،

আমাকে আজকের দিনের কল্যাণ এবং যার মধ্যে ও পরে কল্যাণ রয়েছে, তা দান কর।

وَاصْرِفْعَنِّيْ شَرَّهُ، وَ شَرَّ مَا فِيْهِ، وَ شرَّ مَا بَعْدَهُ.

আমার কাছ থেকে সকল অকল্যাণ এবং যার মধ্যে ও পরে অকল্যাণ রয়েছে, তা দূর কর।

اَللّهُمَّ إِنِّيْ بِذِمَّةِ الْإِسْلَامِ أَتَوَسَّلُإِلَيْكَ،

হে আল্লাহ্‌! আমি ইসলামের মর্যাদার উসিলায় তোমার শরণাপন্ন হচ্ছি।

وَ بِحُرْمَةِالْقُرْآنِ أَعْتَمِدُ عَلَيْكَ،

কোরআনের মর্যাদার উসিলায় তোমার ওপর বিশ্বাস স্থাপন করছি।

وَ بِمُحَمَّدٍ الْمُصْطَفَى صَلَّى اللهُ عَلَيْهِوَ آلِهِ أَسْتَشْفِعُ لَدَيْكَ،

মুহাম্মাদ মোস্তফা (সা.) ও তাঁর আহলে বাইতের উসিলায় তোমার নিকট শাফায়াত কামনা করছি।

فَاعْرِفِ اللّهُمَّذِمَّتِيَ الَّتِيْ رَجَوْتُبِهَا قَضاَءَ حَاجَتِيْ،يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ.

হে আল্লাহ্‌! যে সব কাজ আমাকে আশা-আকাঙ্ক্ষা পূরণে আশাবাদী করে সে সব কাজের সাথে পরিচিত করাও, হে দয়াবানদের মধ্যে সবচেয়ে দয়াবান।

اَللّهُمَّ اقْضِ لِيْ فِي الْخَمِيْسِ خَمْساً لَا يَتَّسِعُلَهَا إِلَّا كَرَمُكَ،وَ لَا يُطِيْقُهَاإِلَّا نِعَمُكَ،

হে আল্লাহ্‌! বৃহস্পতিবারে আমার জন্য পাঁচটি বিষয় নির্ধারণ কর যেগুলো তোমার অসীম দয়া ব্যতীত বিস্তৃতি লাভ করে না এবং তোমার নেয়ামত ব্যতীত অর্জন করার ক্ষমতা রাখে না। ঐ দিনের জন্য তোমার দয়া বৃদ্ধি কর। তোমার অসীম নেয়ামত দান কর।

سَلَامَهًأَقْوَى بِهَا عَلَى طَاعَتِكَ،

(প্রথম নেয়ামত হিসেবে) সুস্থতা দান কর যার মাধ্যমে তোমার আনুগত্য করার সামর্থ্য অর্জন করি।

وَ عِبَادَةًأَسْتَحِقُّ بِهَا جَزِيْلَمَثُوْبَتِكَ،

(দ্বিতীয় নেয়ামত হিসাবে) ইবাদত করার তৌফিক দান কর যার মাধ্যমে মহান মর্যাদার অধিকারী হই।

وَ سَعَةً فِي الْحَالِ مِنَ الرِّزْقِ الْحَلَالِ،

হালাল রিজিকের দ্বারা আমার অবস্থাকে উন্নত কর।

وَ أَنْ تُؤْمِنَنِيْ فِيْ مَوَاقِفِ الْخَوْفِ بِأَمْنِكَ،

ভয়ের বিষয়ে আমাকে তোমার আশ্রয়ের মাধ্যমে নিরাপত্তা দান কর।

وَ تَجَعَلَنِيْ مِنْ طَوَارِقِ الْهُمُوْمِ وَ الْغُمُوْمِ فِيْ حِصْنِكَ،

দুঃখ ও কষ্টে আমাকে তোমার দুর্গে নিরাপদ আশ্রয় দান কর।

وَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ،

মুহাম্মাদ (সা.) ও তাঁর পরিবারের প্রতি দরূদ প্রেরণ কর।

وَاجْعَلْ تَوَسُّلِيْبِهِ شَافِعاً، يَوْمَ الْقِيَامَةِ نَافِعاً،

তাঁর উসিলাকে আমার জন্য শাফায়তকারী করে দাও এবং কিয়ামতের দিনে লাভবান হওয়ার তৌফিক দান কর।

إِنَّكَ أَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ.

নিশ্চয়ই তুমি অনুগ্রহশীলদের মধ্যে সর্বাধিক অনুগ্রহশীল।

সমস্যা জানান
Back to top

We use essential cookies to remember your language, theme and text settings. Privacy Policy