দোয়া আহাদ
দোয়া আল-আহদ (অঙ্গীকারের দোয়া)
দোয়া আল-আহদ হলো ইমাম মাহদী (আ.)-এর প্রতি অঙ্গীকার ও বাইআত নবায়নের দোয়া। প্রতিদিন সকালে এটি পাঠ করা হয়। এতে পাঠক আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি ইমামের সাহায্যকারী ও অনুসারীদের অন্তর্ভুক্ত হন। ইমামের আবির্ভাবের আগে মৃত্যু হলে কবর থেকে উঠে তাঁর ডাকে সাড়া দেওয়ার প্রার্থনাও এতে আছে।
ইমাম জাফর সাদিক (আ.) থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি চল্লিশ দিন সকালে এই অঙ্গীকার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবে, সে আমাদের কায়েমের সাহায্যকারীদের অন্তর্ভুক্ত হবে। যদি সে তাঁর আবির্ভাবের আগে মারা যায়, আল্লাহ তাকে কবর থেকে উঠাবেন। আর এর প্রতিটি শব্দের বিনিময়ে তাকে এক হাজার নেকি দেবেন এবং তার এক হাজার গুনাহ মুছে দেবেন।
পাঠের নিয়ম
সকালে দোয়াটি পাঠ করুন। শেষে হাত দিয়ে ডান উরুতে তিনবার চাপড় দিন এবং প্রতিবার বলুন: "আল আজাল, আল আজাল, ইয়া মাওলায়া ইয়া সাহিবায যামান।"
সূত্র: মাফাতিহুল জিনান, শেখ আব্বাস কুম্মি (রহ.), আরবি অনুবাদ, মাকতাবাতুল ফাকীহ, কুয়েত, ২০০৪, পৃষ্ঠা ৬৭৫ থেকে ৬৭৬।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
Bismillahir Rahmanir Rahim
In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
اَللَّهُمَّ رَبَّ ٱلنُّورِ ٱلْعَظِيمِ
আল্লাহুম্মা রাব্বান নূরিল আযীম
হে আল্লাহ, মহান নূরের রব,
Allahumma Rabban nuril 'azim
O Allah, Lord of the mighty light,
وَرَبَّ ٱلْكُرْسِيِّ ٱلرَّفِيعِ
ওয়া রাব্বাল কুরসিয়্যির রাফী
সুউচ্চ কুরসির রব,
wa Rabbal kursiyyir rafi'
Lord of the exalted Kursi (Seat),
وَرَبَّ ٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ
ওয়া রাব্বাল বাহরিল মাসজূর
উত্তাল সমুদ্রের রব,
wa Rabbal bahril masjur
Lord of the swelling sea,
وَمُنْزِلَ ٱلتَّوْرَاةِ وَٱلإِنْجِيلِ وَٱلزَّبُورِ
ওয়া মুনযিলাত তাওরাতি ওয়াল ইনজীলি ওয়ায যাবূর
তাওরাত, ইনজিল ও যাবুর অবতীর্ণকারী,
wa munzilat tawrati wal injili waz zabur
Revealer of the Torah, the Gospel and the Psalms,
وَرَبَّ ٱلظِّلِّ وَٱلْحَرُورِ
ওয়া রাব্বায যিল্লি ওয়াল হারূর
ছায়া ও উত্তাপের রব,
wa Rabbaz zilli wal harur
Lord of the shade and the heat,
وَمُنْزِلَ ٱلْقُرْآنِ ٱلْعَظِيمِ
ওয়া মুনযিলাল কুরআনিল আযীম
মহান কুরআন অবতীর্ণকারী,
wa munzilal Qur'anil 'azim
Revealer of the mighty Quran,
وَرَبَّ ٱلْمَلاَئِكَةِ ٱلْمُقَرَّبِينَ
ওয়া রাব্বাল মালাইকাতিল মুকাররাবীন
নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের রব
wa Rabbal mala'ikatil muqarrabin
Lord of the angels brought near
وَٱلأَنْبِيَاءِ وَٱلْمُرْسَلِينَ
ওয়াল আম্বিয়াই ওয়াল মুরসালীন
এবং নবী ও রাসূলগণের রব!
wal anbiya'i wal mursalin
and of the prophets and the messengers!
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِٱسْمِكَ ٱلْكَرِيمِ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল কারীম
হে আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনার মহিমান্বিত নামের উসিলায়,
Allahumma inni as'aluka bismikal karim
O Allah, I ask You by Your noble Name,
وَبِنُورِ وَجْهِكَ ٱلْمُنِيرِ
ওয়া বিনূরি ওয়াজহিকাল মুনীর
আপনার আলোকময় চেহারার নূরের উসিলায়
wa binuri wajhikal munir
by the light of Your radiant Face
وَمُلْكِكَ ٱلْقَدِيمِ
ওয়া মুলকিকাল কাদীম
এবং আপনার চিরন্তন রাজত্বের উসিলায়।
wa mulkikal qadim
and by Your eternal kingdom.
يَا حَيُّ يَا قَيُّومُ
ইয়া হাইয়ু ইয়া কাইয়ূম
হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী!
Ya Hayyu ya Qayyum
O Ever-Living, O Self-Subsisting!
أَسْأَلُكَ بِٱسْمِكَ ٱلَّذِي أَشْرَقَتْ بِهِ ٱلسَّمَاوَاتُ وَٱلأَرَضُونَ
আসআলুকা বিসমিকাল্লাযী আশরাকাত বিহিস সামাওয়াতু ওয়াল আরাদূন
আমি আপনার কাছে চাই আপনার সেই নামের উসিলায়, যার দ্বারা আসমানসমূহ ও জমিনসমূহ আলোকিত হয়েছে,
As'aluka bismikal ladhi ashraqat bihis samawatu wal aradun
I ask You by Your Name through which the heavens and the earths shone,
وَبِٱسْمِكَ ٱلَّذِي يَصْلُحُ بِهِ ٱلأَوَّلُونَ وَٱلآخِرُونَ
ওয়া বিসমিকাল্লাযী ইয়াসলুহু বিহিল আওয়ালূনা ওয়াল আখিরূন
এবং আপনার সেই নামের উসিলায়, যার দ্বারা পূর্ববর্তী ও পরবর্তী সবাই সংশোধিত হয়।
wa bismikal ladhi yasluhu bihil awwaluna wal akhirun
and by Your Name through which the first and the last are set right.
يَا حَيّاً قَبْلَ كُلِّ حَيٍّ
ইয়া হাইয়ান কাবলা কুল্লি হাই
হে সকল জীবিতের আগে থেকে জীবিত!
Ya Hayyan qabla kulli hayy
O You who were living before every living thing!
وَيَا حَيّاً بَعْدَ كُلِّ حَيٍّ
ওয়া ইয়া হাইয়ান বা'দা কুল্লি হাই
হে সকল জীবিতের পরেও জীবিত!
Wa ya Hayyan ba'da kulli hayy
O You who will be living after every living thing!
وَيَا حَيّاً حِينَ لا حَيٌّ
ওয়া ইয়া হাইয়ান হীনা লা হাই
হে সেই সময়েও জীবিত, যখন কোনো জীবিত ছিল না!
Wa ya Hayyan hina la hayy
O You who were living when there was no living thing!
يَا مُحْيِيَ ٱلْمَوْتَىٰ وَمُمِيتَ ٱلأَحْيَاءِ
ইয়া মুহয়িয়াল মাওতা ওয়া মুমীতাল আহইয়া
হে মৃতদের জীবনদাতা এবং জীবিতদের মৃত্যুদাতা!
Ya muhyiyal mawta wa mumital ahya'
O Giver of life to the dead and of death to the living!
يَا حَيُّ لا إِلٰهَ إِلاَّ أَنْتَ
ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা আনত
হে চিরঞ্জীব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
Ya Hayyu la ilaha illa ant
O Ever-Living, there is no god but You.
اَللَّهُمَّ بَلِّغْ مَوْلاَنَا ٱلإِمَامَ ٱلْهَادِيَ ٱلْمَهْدِيَّ ٱلْقَائِمَ بِأَمْرِكَ
আল্লাহুম্মা বাল্লিগ মাওলানাল ইমামাল হাদিয়াল মাহদিয়্যাল কাইমা বিআমরিক
হে আল্লাহ, আমাদের মাওলা ইমামের কাছে পৌঁছে দিন, যিনি পথপ্রদর্শক, হেদায়েতপ্রাপ্ত, আপনার আদেশে উত্থানকারী,
Allahumma balligh mawlanal imamal hadiyal mahdiyyal qa'ima bi'amrik
O Allah, convey to our master, the Imam, the guide, the rightly guided, who rises by Your command,
صَلَوَاتُ ٱللَّهِ عَلَيْهِ وَعَلَىٰ آبَائِهِ ٱلطَّاهِرِينَ
সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া আলা আবাইহিত তাহিরীন
(তাঁর ওপর এবং তাঁর পবিত্র পূর্বপুরুষদের ওপর আল্লাহর দরুদ)
salawatullahi 'alayhi wa 'ala aba'ihit tahirin
(Allah's blessings be upon him and his pure forefathers)
عَنْ جَمِيعِ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَاتِ
আন জামীইল মু'মিনীনা ওয়াল মু'মিনাত
সকল মুমিন পুরুষ ও মুমিন নারীর পক্ষ থেকে,
'an jami'il mu'minina wal mu'minat
on behalf of all believing men and women
فِي مَشَارِقِ ٱلأَرْضِ وَمَغَارِبِهَا
ফী মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা
যারা পৃথিবীর পূর্বে ও পশ্চিমে,
fi mashariqil ardi wa magharibiha
in the easts and the wests of the earth,
سَهْلِهَا وَجَبَلِهَا
সাহলিহা ওয়া জাবালিহা
তার সমতলে ও পাহাড়ে,
sahliha wa jabaliha
its plains and its mountains,
وَبَرِّهَا وَبَحْرِهَا
ওয়া বাররিহা ওয়া বাহরিহা
তার স্থলে ও সাগরে আছে,
wa barriha wa bahriha
its land and its sea,
وَعَنِّي وَعَنْ وَالِدَيَّ
ওয়া আন্নী ওয়া আন ওয়ালিদাইয়া
এবং আমার ও আমার পিতা-মাতার পক্ষ থেকে,
wa 'anni wa 'an walidayya
and on behalf of me and my parents,
مِنَ ٱلصَّلَوَاتِ زِنَةَ عَرْشِ ٱللَّهِ
মিনাস সালাওয়াতি যিনাতা আরশিল্লাহ
আল্লাহর আরশের ওজনের সমান দরুদ,
minas salawati zinata 'arshillah
blessings equal to the weight of Allah's Throne,
وَمِدَادَ كَلِمَاتِهِ
ওয়া মিদাদা কালিমাতিহ
তাঁর বাণীসমূহের কালির সমান,
wa midada kalimatih
to the ink of His words,
وَمَا أَحْصَاهُ عِلْمُهُ وَأَحَاطَ بِهِ كِتَابُهُ
ওয়া মা আহসাহু ইলমুহু ওয়া আহাতা বিহী কিতাবুহ
এবং তাঁর জ্ঞান যা গুনে রেখেছে ও তাঁর কিতাব যা বেষ্টন করে আছে, তার সমান।
wa ma ahsahu 'ilmuhu wa ahata bihi kitabuh
and to all that His knowledge has counted and His Book has encompassed.
اَللَّهُمَّ إِنِّي أُجَدِّدُ لَهُ فِي صَبِيحَةِ يَوْمِي هٰذَا
আল্লাহুম্মা ইন্নী উজাদ্দিদু লাহূ ফী সাবীহাতি ইয়াওমী হাযা
হে আল্লাহ, আমি আমার আজকের এই দিনের সকালে
Allahumma inni ujaddidu lahu fi sabihati yawmi hadha
O Allah, on the morning of this day of mine
وَمَا عِشْتُ مِنْ أَيَّامِي
ওয়া মা ইশতু মিন আইয়ামী
এবং যতদিন বেঁচে থাকি ততদিন তাঁর প্রতি নবায়ন করছি
wa ma 'ishtu min ayyami
and for as long as I live, I renew to him
عَهْداً وَعَقْداً وَبَيْعَةً لَهُ فِي عُنُقِي
আহদাও ওয়া আকদাও ওয়া বাইআতান লাহূ ফী উনুকী
এক অঙ্গীকার, এক চুক্তি এবং তাঁর প্রতি এক বাইআত, যা আমার কাঁধে দায়িত্ব হয়ে আছে;
'ahdaw wa 'aqdaw wa bay'atan lahu fi 'unuqi
a covenant, a pledge and an oath of allegiance to him that I carry on my neck;
لا أَحُولُ عَنْهَا وَلا أَزُولُ أَبَداً
লা আহূলু আনহা ওয়া লা আযূলু আবাদা
আমি কখনো এ থেকে সরে যাব না এবং কখনো বিচ্যুত হব না।
la ahulu 'anha wa la azulu abada
I will never turn away from it and never abandon it.
اَللَّهُمَّ ٱجْعَلْنِي مِنْ أَنْصَارِهِ
আল্লাহুম্মাজআলনী মিন আনসারিহ
হে আল্লাহ, আমাকে অন্তর্ভুক্ত করুন তাঁর সাহায্যকারীদের,
Allahummaj'alni min ansarih
O Allah, place me among his helpers,
وَأَعْوَانِهِ وَٱلذَّابِّينَ عَنْهُ
ওয়া আ'ওয়ানিহী ওয়ায যাব্বীনা আনহ
সহযোগীদের ও তাঁর পক্ষে প্রতিরোধকারীদের,
wa a'wanihi wadh dhabbina 'anh
his supporters, those who defend him,
وَٱلْمُسَارِعِينَ إِلَيْهِ فِي قَضَاءِ حَوَائِجِهِ
ওয়াল মুসারিঈনা ইলাইহি ফী কাদাই হাওয়াইজিহ
তাঁর প্রয়োজন পূরণে তাঁর দিকে দ্রুত ছুটে যাওয়াদের,
wal musari'ina ilayhi fi qada'i hawa'ijih
those who hasten to him to fulfil his needs,
وَٱلْمُمْتَثِلِينَ لأَوَامِرِهِ
ওয়াল মুমতাসিলীনা লিআওয়ামিরিহ
তাঁর আদেশ পালনকারীদের,
wal mumtathilina li'awamirih
those who carry out his commands,
وَٱلْمُحَامِينَ عَنْهُ
ওয়াল মুহামীনা আনহ
তাঁর পক্ষ সমর্থনকারীদের,
wal muhamina 'anh
those who stand up for him,
وَٱلسَّابِقِينَ إِلَىٰ إِرَادَتِهِ
ওয়াস সাবিকীনা ইলা ইরাদাতিহ
তাঁর ইচ্ছা পূরণে অগ্রগামীদের
was sabiqina ila iradatih
those who race to fulfil his will,
وَٱلْمُسْتَشْهَدِينَ بَيْنَ يَدَيْهِ
ওয়াল মুসতাশহাদীনা বাইনা ইয়াদাইহ
এবং তাঁর সামনে শহীদ হওয়া ব্যক্তিদের মধ্যে।
wal mustash-hadina bayna yadayh
and those martyred in front of him.
اَللَّهُمَّ إِنْ حَالَ بَيْنِي وَبَيْنَهُ ٱلْمَوْتُ ٱلَّذِي جَعَلْتَهُ عَلَىٰ عِبَادِكَ حَتْماً مَقْضِيّاً
আল্লাহুম্মা ইন হালা বাইনী ওয়া বাইনাহুল মাওতুল্লাযী জাআলতাহূ আলা ইবাদিকা হাতমাম মাকদিয়্যা
হে আল্লাহ, যে মৃত্যু আপনি আপনার বান্দাদের জন্য অবধারিত ও নির্ধারিত করে রেখেছেন, তা যদি আমার ও তাঁর মাঝে বাধা হয়ে দাঁড়ায়,
Allahumma in hala bayni wa baynahul mawtul ladhi ja'altahu 'ala 'ibadika hatmam maqdiyya
O Allah, if death, which You have made a decreed certainty for Your servants, comes between me and him,
فَأَخْرِجْنِي مِنْ قَبْرِي مُؤْتَزِراً كَفَنِي
ফাআখরিজনী মিন কাবরী মু'তাযিরান কাফানী
তবে আমাকে আমার কবর থেকে বের করুন, কাফন জড়ানো অবস্থায়,
fa'akhrijni min qabri mu'taziran kafani
then bring me out of my grave wrapped in my shroud,
شَاهِراً سَيْفِي
শাহিরান সাইফী
তরবারি কোষমুক্ত করে,
shahiran sayfi
my sword drawn,
مُجَرِّداً قَنَاتِي
মুজাররিদান কানাতী
বর্শা উঁচিয়ে,
mujarridan qanati
my spear bared,
مُلَبِّياً دَعْوَةَ ٱلدَّاعِي فِي ٱلْحَاضِرِ وَٱلْبَادِي
মুলাব্বিয়ান দা'ওয়াতাদ দাঈ ফিল হাদিরি ওয়াল বাদী
শহরে ও মরুপ্রান্তরে আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে।
mulabbiyan da'watad da'i fil hadiri wal badi
answering the call of the caller in town and desert.
اَللَّهُمَّ أَرِنِي ٱلطَّلْعَةَ ٱلرَّشِيدَةَ
আল্লাহুম্মা আরিনিত তালআতার রাশীদাহ
হে আল্লাহ, আমাকে (তাঁর) সুপথপ্রাপ্ত মুখমণ্ডল
Allahumma arinit tal'atar rashidah
O Allah, show me his rightly guided countenance
وَٱلْغُرَّةَ ٱلْحَمِيدَةَ
ওয়াল গুররাতাল হামীদাহ
ও প্রশংসিত ললাট দেখান,
wal ghurratal hamidah
and his praiseworthy brow,
وَٱكْحُلْ نَاظِرِي بِنَظْرَةٍ مِنِّي إِلَيْهِ
ওয়াকহুল নাযিরী বিনাযরাতিম মিন্নী ইলাইহ
এবং তাঁর দিকে আমার একবার তাকানোর সুরমায় আমার চোখ জুড়িয়ে দিন।
wakhul naziri binazratim minni ilayh
and brighten my eyes with a glance at him.
وَعَجِّلْ فَرَجَهُ
ওয়া আজ্জিল ফারাজাহ
তাঁর ফারাজ (মুক্তি ও আবির্ভাব) ত্বরান্বিত করুন,
Wa 'ajjil farajah
Hasten his relief,
وَسَهِّلْ مَخْرَجَهُ
ওয়া সাহহিল মাখরাজাহ
তাঁর আত্মপ্রকাশ সহজ করুন,
wa sahhil makhrajah
make his coming forth easy,
وَأَوْسِعْ مَنْهَجَهُ
ওয়া আওসি' মানহাজাহ
তাঁর পথ প্রশস্ত করুন,
wa awsi' manhajah
widen his path,
وَٱسْلُكْ بِي مَحَجَّتَهُ
ওয়াসলুক বী মাহাজ্জাতাহ
আমাকে তাঁর পথে চালিত করুন,
wasluk bi mahajjatah
lead me along his way,
وَأَنْفِذْ أَمْرَهُ
ওয়া আনফিয আমরাহ
তাঁর আদেশ কার্যকর করুন
wa anfidh amrah
carry out his command
وَٱشْدُدْ أَزْرَهُ
ওয়াশদুদ আযরাহ
এবং তাঁর শক্তি সুদৃঢ় করুন।
washdud azrah
and strengthen his back.
وَٱعْمُرِ ٱللَّهُمَّ بِهِ بِلادَكَ
ওয়া'মুরিল্লাহুম্মা বিহী বিলাদাক
হে আল্লাহ, তাঁর মাধ্যমে আপনার জনপদগুলো আবাদ করুন
Wa'murillahumma bihi biladak
O Allah, through him make Your lands flourish
وَأَحْيِ بِهِ عِبَادَكَ
ওয়া আহয়ি বিহী ইবাদাক
এবং তাঁর মাধ্যমে আপনার বান্দাদের জীবিত করুন।
wa ahyi bihi 'ibadak
and through him revive Your servants.
فَإِنَّكَ قُلْتَ وَقَوْلُكَ ٱلْحَقُّ
ফাইন্নাকা কুলতা ওয়া কাওলুকাল হাক্ক
কারণ আপনি বলেছেন, আর আপনার কথাই সত্য:
Fa'innaka qulta wa qawlukal haqq
For You have said, and Your word is the truth:
ظَهَرَ ٱلْفَسَادُ فِي ٱلْبَرِّ وَٱلْبَحْرِ
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর
“স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে
Zaharal fasadu fil barri wal bahr
“Corruption has appeared on land and sea
بِمَا كَسَبَتْ أَيْدِي ٱلنَّاسِ
বিমা কাসাবাত আইদিন নাস
মানুষের হাতের কামাইয়ের কারণে।” (৩০:৪১)
bima kasabat aydin nas
because of what people's hands have earned.” (30:41)
فَأَظْهِرِ ٱللَّهُمَّ لَنَا وَلِيَّكَ
ফাআযহিরিল্লাহুম্মা লানা ওয়ালিয়্যাক
অতএব হে আল্লাহ, আমাদের জন্য আপনার ওলিকে প্রকাশ করুন,
Fa'azhirillahumma lana waliyyak
So, O Allah, make Your friend appear for us,
وَٱبْنَ بِنْتِ نَبِيِّكَ
ওয়াবনা বিনতি নাবিয়্যিক
আপনার নবীর কন্যার সন্তানকে,
wabna binti nabiyyik
the son of Your Prophet's daughter,
ٱلْمُسَمَّىٰ بِٱسْمِ رَسُولِكَ
আল মুসাম্মা বিসমি রাসূলিক
যাঁর নাম আপনার রাসূলের নামে,
al musamma bismi rasulik
who bears the name of Your Messenger
صَلَّىٰ ٱللَّهُ عَلَيْهِ وَآلِهِ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ
(আল্লাহ তাঁর ও তাঁর পরিবারের ওপর দরুদ পাঠান),
sallallahu 'alayhi wa alih
(Allah's blessings be upon him and his family),
حَتَّىٰ لا يَظْفَرَ بِشَيْءٍ مِنَ ٱلْبَاطِلِ إِلاَّ مَزَّقَهُ
হাত্তা লা ইয়াযফারা বিশাইয়িম মিনাল বাতিলি ইল্লা মাযযাকাহ
যাতে তিনি যে বাতিলের নাগাল পান, তা-ই ছিন্নভিন্ন করে দেন,
hatta la yazfara bishay'im minal batili illa mazzaqah
so that he comes upon no falsehood without tearing it apart,
وَيُحِقَّ ٱلْحَقَّ وَيُحَقِّقَهُ
ওয়া ইউহিক্কাল হাক্কা ওয়া ইউহাক্কিকাহ
এবং সত্যকে সত্য প্রমাণ করেন ও প্রতিষ্ঠিত করেন।
wa yuhiqqal haqqa wa yuhaqqiqah
and so that he upholds the truth and establishes it.
وَٱجْعَلْهُ ٱللَّهُمَّ مَفْزَعاً لِمَظْلُومِ عِبَادِكَ
ওয়াজআলহুল্লাহুম্মা মাফযাআন লিমাযলূমি ইবাদিক
হে আল্লাহ, তাঁকে আপনার মজলুম বান্দাদের আশ্রয়স্থল বানিয়ে দিন,
Waj'alhullahumma mafza'an limazlumi 'ibadik
O Allah, make him a refuge for the oppressed among Your servants,
وَنَاصِراً لِمَنْ لا يَجِدُ لَهُ نَاصِراً غَيْرَكَ
ওয়া নাসিরান লিমান লা ইয়াজিদু লাহূ নাসিরান গাইরাক
আপনি ছাড়া যার কোনো সাহায্যকারী নেই, তার সাহায্যকারী,
wa nasiran liman la yajidu lahu nasiran ghayrak
a helper for those who find no helper but You,
وَمُجَدِّداً لِمَا عُطِّلَ مِنْ أَحْكَامِ كِتَابِكَ
ওয়া মুজাদ্দিদাল লিমা উত্তিলা মিন আহকামি কিতাবিক
আপনার কিতাবের যেসব বিধান অচল হয়ে গেছে, সেগুলোর নবায়নকারী
wa mujaddidal lima 'uttila min ahkami kitabik
a renewer of the laws of Your Book that have been abandoned,
وَمُشَيِّداً لِمَا وَرَدَ مِنْ أَعْلامِ دِينِكَ وَسُنَنِ نَبِيِّكَ
ওয়া মুশাইয়িদাল লিমা ওয়ারাদা মিন আ'লামি দীনিকা ওয়া সুনানি নাবিয়্যিক
এবং আপনার দ্বীনের নিদর্শন ও আপনার নবীর সুন্নাহর যা এসেছে, তার সুদৃঢ়কারী বানিয়ে দিন
wa mushayyidal lima warada min a'lami dinika wa sunani nabiyyik
and a builder of what has come down of the signs of Your religion and the ways of Your Prophet
صَلَّىٰ ٱللَّهُ عَلَيْهِ وَآلِهِ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ
(আল্লাহ তাঁর ও তাঁর পরিবারের ওপর দরুদ পাঠান)।
sallallahu 'alayhi wa alih
(Allah's blessings be upon him and his family).
وَٱجْعَلْهُ ٱللَّهُمَّ مِمَّنْ حَصَّنْتَهُ مِنْ بَأْسِ ٱلْمُعْتَدِينَ
ওয়াজআলহুল্লাহুম্মা মিম্মান হাসসানতাহূ মিন বা'সিল মু'তাদীন
হে আল্লাহ, তাঁকে তাদের অন্তর্ভুক্ত করুন, যাদের আপনি সীমালঙ্ঘনকারীদের আক্রমণ থেকে সুরক্ষিত রেখেছেন।
Waj'alhullahumma mimman hassantahu min ba'sil mu'tadin
O Allah, make him one of those You have shielded from the might of the aggressors.
اَللَّهُمَّ وَسُرَّ نَبِيَّكَ مُحَمَّداً
আল্লাহুম্মা ওয়া সুররা নাবিয়্যাকা মুহাম্মাদা
হে আল্লাহ, আপনার নবী মুহাম্মাদকে
Allahumma wa surra nabiyyaka Muhammada
O Allah, gladden Your Prophet Muhammad
صَلَّىٰ ٱللَّهُ عَلَيْهِ وَآلِهِ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহ
(আল্লাহ তাঁর ও তাঁর পরিবারের ওপর দরুদ পাঠান)
sallallahu 'alayhi wa alih
(Allah's blessings be upon him and his family)
بِرُؤْيَتِهِ وَمَنْ تَبِعَهُ عَلَىٰ دَعْوَتِهِ
বিরু'ইয়াতিহী ওয়া মান তাবিআহূ আলা দা'ওয়াতিহ
এবং যারা তাঁর দাওয়াতে তাঁকে অনুসরণ করেছে তাদেরকে, তাঁর (ইমামের) দর্শন দিয়ে আনন্দিত করুন,
biru'yatihi wa man tabi'ahu 'ala da'watih
and those who followed him in his call, by letting them see him (the Imam),
وَٱرْحَمِ ٱسْتِكَانَتَنَا بَعْدَهُ
ওয়ারহামিসতিকানাতানা বা'দাহ
এবং তাঁর (নবীর) পরে আমাদের অসহায়ত্বের ওপর রহম করুন।
warhamistikanatana ba'dah
and have mercy on our helplessness after him.
اَللَّهُمَّ ٱكْشِفْ هٰذِهِ ٱلْغُمَّةَ عَنْ هٰذِهِ ٱلأُمَّةِ بِحُضُورِهِ
আল্লাহুম্মাকশিফ হাযিহিল গুম্মাতা আন হাযিহিল উম্মাতি বিহুদূরিহ
হে আল্লাহ, তাঁর উপস্থিতির মাধ্যমে এই উম্মত থেকে এই দুঃখ-দুর্দশা দূর করুন
Allahummakshif hadhihil ghummata 'an hadhihil ummati bihudurih
O Allah, through his presence remove this sorrow from this nation,
وَعَجِّلْ لَنَا ظُهُورَهُ
ওয়া আজ্জিল লানা যুহূরাহ
এবং আমাদের জন্য তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন।
wa 'ajjil lana zuhurah
and hasten his appearance for us.
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيداً وَنَرَاهُ قَرِيباً
ইন্নাহুম ইয়ারাওনাহূ বাঈদাও ওয়া নারাহু কারীবা
“নিশ্চয়ই তারা একে দূরের মনে করে, আর আমরা একে নিকটে দেখি।” (৭০:৬-৭)
Innahum yarawnahu ba'idaw wa narahu qariba
“They see it as far off, but We see it as near.” (70:6-7)
بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ ٱلرَّاحِمِينَ
বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন
আপনার রহমতের উসিলায়, হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
Birahmatika ya Arhamar rahimin
By Your mercy, O Most Merciful of the merciful.
এরপর হাত দিয়ে ডান উরুতে তিনবার চাপড় দিন এবং প্রতিবার বলুন:
اَلْعَجَلَ الْعَجَلَ يَا مَوْلايَ يَا صَاحِبَ الزَّمَانِ
আল আজালাল আজালা ইয়া মাওলায়া ইয়া সাহিবায যামান
তাড়াতাড়ি! তাড়াতাড়ি! হে আমার মাওলা, হে যুগের ইমাম!
Al 'ajalal 'ajala ya mawlaya ya Sahibaz zaman
Hurry! Hurry! O my master, O Master of the Age!